এক্সপ্লোর

BJP Protest Against Anubrata: IC-কে কদর্য ভাষায় হুমকি অনুব্রতর, 'নারী সম্মান' যাত্রার ডাক বিজেপির

Nari Samman Yatra: আগামী ৯ জুন, শুভেন্দুর নেতৃত্বে বোলপুর থেকে 'নারী সম্মান' যাত্রার ডাক দেওয়া হয়েছে। ১৬ জুন নদিয়ার কালীগঞ্জেও শুভেন্দুর নেতৃত্বে 'নারী সম্মান যাত্রা' হবে।

কলকাতা: কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন। IC-কে কদর্য ভাষায় হুমকির ঘটনায় এবার পথে নামছে বিজেপি। বোলপুর এবং কালীগঞ্জে 'নারী সম্মান' যাত্রার ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে আরও বেশ কয়েকটি নারী সম্মান যাত্রার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

বোলপুরের IC লিটন হালদারকে কুকথা কাণ্ডে বিতর্ক ছড়িয়েছে। রীতিমতো তাঁর মা-বউয়ের প্রসঙ্গ তুলে নোংরা কথা এবং গালিগালাজ দিতে শোনা যায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। রীতিমতো বাছা বাছা শব্দ শোনা যায় অনুব্রত মণ্ডলের গলায়। এমন শব্দবন্ধ দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ব্যবহার করেন যা সম্প্রচারেরও অযোগ্য। মহিলার অসম্মানের অভিযোগে সরব হয়েছে বিজেপি। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেও প্রচারেও হাতিয়ার হতে চলেছে এই ইস্যু। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বোলপুরের IC-র মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে। অপমান করা হয়েছে। ৯ তারিখ বোলপুরের মানুষ পথে নামবে। আমরা ওখানে ওইদিন নারী সম্মান যাত্রা করছি।''

IC-কে ফোনে কুকথা সহ হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ। কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। অথচ, শনিবারই দিব্য়ি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গেছিলেন তিনি। ঘটনার ৭ দিন পর অবশেষে গতকাল বীরভূমের SDPO অফিসে হাজিরা দেন কেষ্ট। সেখানেও ছিল টানটান চিত্রনাট্য, কাক-পক্ষীতেও যাতে টের না পায়, তারজন্য কার্যত লুকিয়ে ঢোকেন পিছনের গেট দিয়ে। শুধু তাই নয়, হাজিরা দিতে গেলেন বোলপুরের এক ব্যবসায়ীর স্ত্রীর নামে থাকা একটি গাড়ি নিয়ে। এদিন দু'ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর মোবাইল ফোন জমা নেয়নি পুলিশ। আর হাজিরা দিয়ে বেরিয়েই, সোজা বোলপুরের তৃণমূল পার্টি অফিসে ঢুকে যান অনুব্রত মণ্ডল। 

এদিকে অনুব্রতর কদর্য হুমকিকাণ্ডে, রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্য়ে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্য়াকশন টেকেন রিপোর্ট দিতে বলেছে কমিশন। এই চিঠিতে অত্য়ন্ত জাতীয় মহিলা কমিশনের তরফে কড়া ভাষায় লেখা হয়েছে--- "এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে IC-র মা এবং স্ত্রীর উদ্দেশে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্য়বহার করতে শোনা গেছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্য়দের বিরুদ্ধে এধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়। ভারতীয় ন্য়ায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্য়যোগ্য় অপরাধ।" পাশাপাশি চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে লেখা হয়েছে--- "জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও, এবিষয়ে রাজ্য় পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে, তাতে কমিশন অত্য়ন্ত উদ্বিগ্ন। এধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়।"

সেরা শিরোনাম

প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget