এক্সপ্লোর

Suvendu Adhikari: 'হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না, করলেই...' কী শাস্তি? মুখ্যমন্ত্রী জানালেন...

এছাড়াও রাজনৈতিক সন্ত্রাস থেকে কাটমানি, মহিলাদের ওপর অত্যাচার বন্ধে কড়া মুখ্যমন্ত্রী।

কলকাতা: তোলাবাজি বন্ধে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। বৈধ রসিদ ছাড়া কোনওভাবে টাকা নেওয়া যাবে না। টাকা চাইতে এলেই অভিযোগ জানাবেন'। এ সব ক্ষেত্রে পুলিশ কড়া হাতে দমন করবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কী হয় এক মাস দেখব, বললেন শুভেন্দু অধিকারী। 

এছাড়াও রাজনৈতিক সন্ত্রাস থেকে কাটমানি, মহিলাদের ওপর অত্যাচার বন্ধে কড়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'নতুন করে থানায় FIR করতে পারেন। পুলিশের দ্বারা অত্যাচারিতরা নতুন করে অভিযোগ করতে পারবেন। রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার হলে অভিযোগ করতে পারবেন। মহিলারা যাঁরা অত্যাচারিত হয়েছেন, কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। এরকম ক্ষেত্রেও তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কেন্দ্র বা রাজ্য সরকারি প্রকল্পের কাটমানি নিলে কড়া ব্যবস্থা। পেটিএম বা ব্যাঙ্কে লেনদেনের প্রমাণ দেখাতে পারলে ব্যবস্থা'। 

আরও পড়ুন, 'CAA-তে আবেদন করতে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা', বড় ঘোষণা খাদ্য ও সমবায় মন্ত্রীর

এদিকে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলেন, 'পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আজ ভেঙে দিলাম। ভাল উদ্দেশ্যে হয়েছিল, কিন্তু পার্টির সংগঠনে পরিণত হয়। সবার মতামত নেবে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি। তারপরে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।' 

আসানসোলে পুলিশের ওপর হামলা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'আসানসোলে একটা ঘটনা ঘটেছে, ১৫জন গ্রেফতার হয়েছে। পুলিশের ওপর হামলা হলে কাউকে ছাড়ব না'। আসানসোলে মাইক বিধি নিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। 

খুলেছে আর জি কর ফাইলস, সাসপেন্ড ৩ IPS। আর জি কর মেডিক্যালে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপি সাংসদের নিশানায় CBI-এর তদন্তকারী অফিসা সীমা পহুজা।
 
'আর জি কর মেডিক্যালের একটি ঘর এখনও বন্ধ আছে। এখনও ওই ঘরে দেওয়ালে রক্তের দাগ আছে। CBI এখনও ওই ঘর খোলার সময় পায়নি, কী করছিলেন সীমা পহুজা? সীমা পহুজা কার দ্বারা প্রভাবিত হয়েছেন? CBI অফিসার সীমা পহুজাকেও অভিযুক্ত করা হোক। CBI-কে দোষারোপ করছি না, সীমা পহুজার ভূমিকায় প্রশ্ন রয়েছে। ঘটনার দিন রাতে আর জি কর মেডিক্যালের একটি সিঁড়ি দিয়ে ভারী কিছু নামামো হয়েছিল। একজন নার্স সেই ভিডিও করেছিলেন, কোথায় গেল ওই ভিডিও?' আর জি কর মেডিক্যালে গিয়ে প্রশ্ন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget