এক্সপ্লোর

Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

BJP News : এবার শুরু হয়ে গেল জমি কেনার প্রক্রিয়া। শিল্পের জন্য ভাঙড়, নিউটাউন, ব্যারাকপুরের মতো জায়গায় জমি কিনছে রাজ্য সরকার।

কলকাতা :  শিল্পের জন্য ল্যান্ডব্যাঙ্ক তৈরির ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার শুরু হয়ে গেল জমি কেনার প্রক্রিয়া। শিল্পের জন্য ভাঙড়, নিউটাউন, ব্যারাকপুরের মতো জায়গায় জমি কিনছে রাজ্য সরকার।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ''আমরা জমি কেনার একটা বড় অভিযান চালু করেছি। আমরা এখনই যাঁরা যাঁরা জমি চেয়েছেন, অনেককে  আমরা দিয়ে দিয়েছি।'' রাজ্যে ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে নতুন শিল্পনীতি এনেছে বিজেপি সরকার। শিল্পের জন্য ল্যান্ডব্যাঙ্ক তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। এবার শুরু হয়ে গেল জমি কেনার প্রক্রিয়া! রাজ্য সরকারের নজরে রয়েছে ভাঙড়, নিউটাউন। সেই সঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া জুটমিলের জমি। 

কী বলেছেন মুখ্য়মন্ত্রী ?

এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ''পুরুলিয়াতেও অনেক জমি আমরা কিনছি। তার বাইরেও গোটা ব্যারাকপুর জুটমিল এলাকাতে যত কারখানা ও জুটমিল বন্ধ হয়ে গেছে সেখানকার মালিকদেরও জমি আমরা কিনছি। সেটা ৩ মাসের মধ্যে আমার বিশ্বাস সব মিলিয়ে ৮-১০ হাজার একর জমি, পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল, সিঙ্গুর ও অন্যান্য জায়গা মিলে আমরা নিজেরা কিনতে পারব, যেটা আমরা পরবর্তীকালে দিতে পারব। যারা জমি দিতে ইচ্ছুক নিউটাউন লাগোয়া, ভাঙড়-সহ সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানেও আমরা জমি তাদের রেটেই কিনে নেব।''

নিউটাউনে মেডিসিটি ও রিলিজিয়াস সিটি

এখানেই শেষ নয়। পাশাপাশি নিউটাউনে মেডিসিটি ও রিলিজিয়াস সিটি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে নিউটাউনে দুটো সিটি তৈরি হচ্ছে, তার সঙ্গে একটা সরকারের ক্যাম্পাস তৈরি হচ্ছে। একটা মেডিসিটি করছে আদানি, আরোগ্য় মন্দির। ওটা কিন্তু মেডি সিটি হয়ে যাবে । 

আরোগ্য় মন্দিরের সঙ্গে মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং হস্টেল, রোগীর বাড়ির থাকার জন্য হোটেল, এটা মিলে করছে। আমাদের আম্বানি গ্রুপকে যে ১৭ একর জমি, ওরা কিনে নিচ্ছে, আমরা তাদেরকে দিচ্ছি, যেটাতে আগের সরকার দুর্গাঙ্গন করতে চেয়েছিল। ওখানে একটা রিলিজিয়াস সিটি তৈরি হয়ে যাচ্ছে, বালাজি মন্দির তৈরি হচ্ছে, সাউথ ইন্ডিয়ার যে তিরুপতি মন্দির।

নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তি বসানোর ঘোষণা আগেই হয়েছে। তার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন : 'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget