এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ডিএ না দিলে সরকারি অফিসে তালা-চাবি দিন', মমতাকে 'জব্দ করার' দাওয়াই শুভেন্দুর

Suvendu on DA Protest: রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'এখন আংশিক করছেন, আগামীদিনে সম্পূর্ণ বন্ধ করে দিন, আমাদের সমর্থন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে জব্দ করতে হয় সরকারি কর্মীরা জানে।'

কলকাতা: ডিএ নিয়ে এবার সরকারি অফিসে 'তালা-চাবি' দাওয়াই শুভেন্দু অধিকারীর। সরকারি কর্মীদের অফিসে আসা বাধ্যতামূলক করতে রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করলেও, ২ দিনের কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। শহিদ মিনারে বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান এদিন ২৪ দিনে পড়ল। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোম-মঙ্গলবার ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

বিধানসভা চত্বরে ডিএ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি থেকে হুঙ্কার শুভেন্দুর। এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়। অন্য রাজ্য যা করছে সেটা এই রাজ্যকেও করতে হবে। একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো। জরুরি পরিষেবা ছাড়া তালা-চাবি লাগান। যতক্ষণ না ডিএ দিচ্ছে, আটকে রাখুন, জব্দ হবে। এখন আংশিক করছেন, আগামীদিনে সম্পূর্ণ বন্ধ করে দিন, আমাদের সমর্থন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে জব্দ করতে হয় সরকারি কর্মীরা জানে। আজ আংশিক সফল হয়েছে, আগামী দিনে সম্পূর্ণ সফল হয়েছে, আমরা পাশে আছি'। 

রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে কর্মবিরতি জারি ছিল আজ। আজ ও কাল রাজ্য সরকারি কর্মচারীদের কর্মবিরতি চলবে। বিকাশ ভবনে কাজে গেলেও কালো ব্যাজ পরে প্রতিবাদ করেন সরকারি কর্মীদের একাংশ। পাল্টা ধিক্কার দিবস পালন তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠনের। মহাকরণে বেশকিছু দফতরে কর্মীদের উপস্থিতি বেশ কম ছিল। কর্মবিরতির আঁচ পড়েনি কলকাতা পুরসভায়, এমনটাই সূত্রের খবর। কর্মবিরতিতে নৈতিক সমর্থন জানালেও কলকাতা পুরসভায় হাজিরা ছিল প্রায় ৯৮ শতাংশ, এমনটাই জানান হয়েছে। 

আরও পড়ুন, ডিএ নিয়ে অস্বস্তিতে শাসকদল, জলপাইগুড়িতে তৃণমূলেরই শিক্ষক সেল থেকে গণ পদত্যাগ শিক্ষকদের

যদিও এই ডিএ নিয়ে দ্বিমত রয়েছে সরকারি কর্মীদের মধ্যেই। তৃণমূলপন্থী এক সরকারি কর্মী জানিয়েছেন, পেনডাউনের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের ডিএ মমতা দিয়েছেন ৩ পারসেন্ট, আমরা এটা নিয়ে খুশি। 

অন্যদিকে, বকেয়া ডিএ (DA)-র দাবিতে কর্মবিরতির মধ্যেই তৃণমূলের (TMC) শিক্ষক সেল (Teacher Cell) থেকে গণ পদত্যাগ (Mass Resignation)। জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে অস্বস্তিতে শাসকদল তৃণমূল। তৃণমূলের শিক্ষা সেল থেকে পদত্যাগ ১৮ জন শিক্ষকের। বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতেই সিদ্ধান্ত, দাবি পদত্যাগী শিক্ষকদের।                                                 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget