এক্সপ্লোর

Suvendu Adhikari on Mid Day Meal: কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন

Mid Day Meal by ISKCON: এবার কলকাতার পর রাজ্যের সব জেলার স্কুলের মিড ডে মিলের দায়িত্ব পেল তারাই। আজ মেচেদায় ইসকনের রথযাত্রা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: আগেই কলকাতার স্কুলগুলোর মিড ডে মিলের জন্য দায়িত্ব পেয়েছিল ইসকন। আর এবার কলকাতার পর রাজ্যের সব জেলার স্কুলের মিড ডে মিলের দায়িত্ব পেল তারাই। আজ মেচেদায় ইসকনের রথযাত্রা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'নদিয়া-সহ রাজ্যের সমস্ত জেলায় মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে'।     

আরও পড়ুন: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মেচেদায় ইসকনের রথযাত্রা থেকে শুভেন্দু অধিকারী বলেন, "আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা ইসকনের সঙ্গে শক্তপোক্ত ভাবে কাজ করব বলে ঠিক করেছি। শুধু সরকার ও জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ; এরা শুধু আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে না, বন্যা ও খরার মতো ঘটনা ঘটলেও সেবা দান করে। স্কুল তৈরি করে। আর্থিক ভাবে দুর্বল ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে। বৃদ্ধাবাস তৈরি করে। অনেক ছেলে মেয়েরা তাদের বাবা, মাকে দেখে না। তাঁদের আশ্রয় দেয় এরা।"     

এমনকি এদিন তিনি চিকিৎসা ও ধর্মের প্রসারে ইসকনের অবদানের কথা বলেন। শুভেন্দু বলেন, "আমাদের আয়ুর্বেদ, হোমিওপ্যাথ; পরম্পরা, ঐতিহ্যের যত চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা ক্ষেত্র, সেবাকেন্দ্র এদের রয়েছে। আর সব থেকে বড় কথা বিভিন্ন জায়গায় গোশালা তৈরি করে গোমাতাদের সেবা করা, তাদের প্রকৃত পুজো যেভাবে করা দরকার বা তাদের সেবা যত্ন করা, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মায়াপুর গিয়ে গোমাতাকে পুজো করে এসেছি। গোমাতার চরণ ছুঁয়ে এসেছি। অতএব এই কাজগুলো ইসকন করে।"     

আরও পড়ুন: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের

এরপরই তিনি বলেন, আগামীতে গোটা রাজ্যের মিড ডে মিলের দায়িত্ব পেতে চলেছে ইসকন। শুভেন্দু অধিকারী বলেন, "আপনারা শুনলে খুশি হবেন, আগামী ১ অগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি। তারপর নদিয়ায় করব, তারপর রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল, ইসকন খাওয়াবে। ইসকনের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়ে গিয়েছে। একদম আমরা আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মিড ডে মিল খায়। তাদের পৌষ্টিক আহার ইসকনই দেবে।"     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget