এক্সপ্লোর

Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Trinamool: মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যাঁদের যাঁদের বিজেপিতে যাওয়ার আছে তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সে সব সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি বলেন, "যাঁরা বাঁচতে চান লোটা কম্বল নিয়ে দয়া করে যেখানে ইচ্ছা যান।"

কলকাতা: সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল মল্লিক। তারপর রাজ্যের মানুষ সাক্ষী থেকেছে পালাবদলের। তার পরপরই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন তিন তৃণমূল সাংসদ; সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক। আর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিকও। কোয়েল পদত্যাগ করার পর এদিন লাইভে এসে ফের মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।   

আরও পড়ুন: কলকাতার পর এবার জেলাতেও মিড ডে মিলের দায়িত্বে ইসকন

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যাঁদের যাঁদের বিজেপিতে যাওয়ার আছে তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সে সব সিদ্ধান্ত নিয়ে নেন। তৃণমূল সুপ্রিমো বলেন, "যাঁদের যাঁদের যাওয়ার আছে আরও, বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথানত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে; তাঁদের অনুরোধ করে বলব, প্লিজ, ২১ জুলাইয়ের আগে যাঁর যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন। যাঁরা যাঁরা বাঁচতে চান জীবনে, লোটা কম্বল নিয়ে তাঁরা দয়া করে যেখানে ইচ্ছা যান। বিজেপির কথা শুনে। দয়া করে, আমরা যে দলটি তৈরি করেছি, তাকে কলঙ্ক লিপ্ত করবেন না।"   

একই সঙ্গে এদিন এমন কিছু ইঙ্গিত দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার ফলে রীতিমত নড়েচড়ে বলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা আজও যাচ্ছেন, তাঁরা কিন্তু আজও আমাদের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগও রাখছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার। কারণ, আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ; এই জন্যই তো বিজেপির প্যাকেজ।"   

আরও পড়ুন: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের

উল্লেখ্য, গত ১৫ জুলাইও ফেসবুক লাইভে এসে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রাজ্যসভার ১০ জন ও লোকসভার ৮ জন, অর্থাৎ ১৮ জন সাংসদ রয়েছেন। অনেকে বিধায়কও আছেন। হ্যাঁ, কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে...। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসেছি। হয়, বিজেপির কোলে যারা দুলছে, কী আর বলব; সেটিং কোম্পানি, সেটিং কোম্পানিতে নাম লেখান। নাহলে গাড়ি নিয়ে এসেছি, জেলে যান। নাহলে আপনার ছেলেকে গ্রেফতার করব, মেয়েকে গ্রেফতার করব। বা আপনার পরিবারকে গ্রেফতার করব।"   

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery:
Asish Banerjee Death Mystery: "তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget