এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর সন্দেশখালি অভিযান রুখতে 'বাঁশের কেল্লা', কাঁদানে গ্যাস-লাঠিহাতে প্রস্তুত পুলিশ

Suvendu Adhikari, Sandeshkhali: রামপুরে বাঁশের ব্যারিকেড পুলিশের, সন্দেশখালি অভিযানের কৌশল বদল শুভেন্দুর

কলকাতা: আজ সন্দেশখালির (Sandeshkhali) পথে রওনা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপি (BJP) বিধায়করা। এদিকে, সন্দেশখালির পথে 'বাঁশের কেল্লা' পুলিশের। রামপুরেই বাঁশের ব্যারিকেড করেছে পুলিশের। এদিকে পুলিশি নিরাপত্তার খবর পেতেই সন্দেশখালি অভিযানের কৌশল বদল শুভেন্দুর। যদিও সব বিধায়ক নয়, ৪ জনকে নিয়ে সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সঙ্গে যাচ্ছেন শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল ও চন্দনা বাউড়ি। 

এদিকে শুভেন্দুর এই অভিযান ঘিরে আঁটসাঁট পুলিশ নিরাপত্তার ছবি ধরা পড়েছে রামপুরে। ধামাখালি থেকে নৌকায় চড়ে যেতে হয় সন্দেশখালিতে। ধামাখালি থেকে ৬ কিলোমিটার আগে, রামপুরে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে। কাঁদানে গ্যাস, লাঠি, ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। গোটা এলাকা পুলিশে ছয়লাপ।

যদিও পুলিশ ব্যারিকেড দিলেও সন্দেশখালি আজ যাবেন বলেই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সন্দেশখালি যাওয়ার আগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন বিরোধী দলনেতা। বিজেপিকে আটকাতে রামপুরের নস্করপাড়ায় বিপজ্জনকভাবে ছুঁচলো করে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ছবি দেখিয়ে দাবি করেন শুভেন্দু। বিরোধী দলনেতা এই অভিযোগ
তোলার পরেই তড়িঘড়ি চেঁছে ফেলা হয় বাঁশের ব্যারিকেড।

এর আগেও সন্দেশখালির ত্রিসীমানা তো দূর বিজেপিকে কলকাতার বাইরে পা ফেলতে দেয়নি পুলিশ! সোমবার বিজেপি বিধায়কদের নিয়ে বাসে করে সন্দেশখালির পথে রওনা দিয়েছিলেন শুভেন্দু। সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরার কথা ছিল। কিন্তু সায়েন্স সিটিতেই তাঁদের আটকে দেয় পুলিশ। পুলিশ-বিজেপি বিধায়কদের মধ্য়ে স্নায়ুযুদ্ধ চলল ৪ ঘণ্টারও বেশি সময় ধরে তবে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে ৬২ কিলোমিটার আগেই শুভেন্দু অধিকারীদের বাস রুখে দিয়েছিল পুলিশ। 

আরও পড়ুন, ভোটের মুখে বড় ধাক্কা রাজনৈতিক দলগুলির, নির্বাচনী বন্ড বিক্রিতে 'সুপ্রিম' নিষেধাজ্ঞা

সেই দিনই শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন, বৃহস্পতিবার ফের যাবেন সন্দেশখালির উদ্দেশে। সেদিন তৃণমূল সরকারকে দুষে রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, 'সরকারিযন্ত্রকে অপব্যবহার করে নির্বাচিত বিধায়কদের আটকে রাখা, বাধা দেওয়া, ৬২ কিলোমিটার আগে, নন ১৪৪ এলাকায় কখনও দেখতে পাইনি। বুদ্ধবাবুর উদারতার জন্যই এই চোর মমতা বেড়েছে এত। যখন ১৬ দিন ধরে সিঙ্গুরে জাতীয় সড়কটা ঘিরে বসে ছিল, সেদিন যদি পেঁদিয়ে তুলে দিত ওকে না, আজকে পশ্চিমবাংলার এই সর্বনাশটা হত না।' 

এদিকে, বুধবার সুকান্তর সন্দেশখালি অভিযান ঘিরে বুধবারও রণক্ষেত্র হয় বসিরহাট। টাকিতে পুলিশের সঙ্গে দফায় দফায় বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের। অন্যদিকে, সেই ঘটনার প্রতিবাদে এদিন জেলায় জেলায় এসপি অফিসে বিক্ষোভের ডাক বিজেপির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget