এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আর জি করের বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কান্নায় ভাঙলেন অভয়ার মা

বিধানসভায় এদিন জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'আর জি করের বিচার হবে, অভয়ার বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে।'

কলকাতা: বছর দুয়েক আগের সেই নারকীয় কাণ্ড! গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। মঙ্গলবার বিধানসভায় সেই ঘটনা নিয়েই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সব হিসাব হবে, কোনও ছাড় নয়। দুর্নীতি অপশাসন থেকে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। নতুন আইন আনার ভাবনায় সরকার। বার্তা দিলেন আর জি করের বিচারের। মুখ্যমন্ত্রীর মুখে আর জি করের প্রসঙ্গ শুনে বিধানসভায় কান্নায় ভাঙলেন অভয়ার মা।                                  

বিধানসভায় এদিন জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ২টি কমিশন তৈরি করেছি, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। মহিলাদের উপর যত অত্যাচার, তার বিচারে কমিশন তৈরি করেছি। আর জি করের বিচার হবে, অভয়ার বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে। ৩ জন IPS-কে সাসপেন্ড করেছি, বাকি যা আছে, পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুরহাটের আদিবাসী কন্যার পরিবার বিচার পাবে। কামদুনি, হাঁসখালি, কসবা ল' কলেজ-জিরো টলারেন্স নীতি নেওয়া হবে'।                                             

আরও পড়ুন, '১১ মাস আমায় বিধানসভার বাইরে রেখেছিল, বলেছিলাম জনতা আছে, শিক্ষা দেবে', বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

রাজ্যে সরকার বদলের পর নতুন করে খোলা হয়েছে 'আর জি কর ফাইলস'। এই ঘটনায় মাসখানেক আগে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ৩ IPS-কে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আর জি কর-কাণ্ডে CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন IPS  ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। রেকর্ড করা হল সাসপেন্ডেড ২ পুলিশ অফিসারের বয়ান । একই ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়। যদিও গরহাজির ছিলেন তিনি।

এর আগে পানিহাটি শ্মশানে যান CBI-এর বিশেষ তদন্তকারী দলের ৪ সদস্য। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করে CBI।                                                      

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget