এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘৮৫ থেকে আজ ৬৭, ৫০ শতাংশের নীচে নামলেই শরিয়ৎ আইন, জাগো হিন্দু জাগো’, ন্যাজাটে ’২৬-এর প্রচার শুভেন্দুর

West Bengal BJP: রবিবার ন্যাজাটের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন শুভেন্দু।

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি থাকলেও, নরেন্দ্র মোদি, অমিত শাহরা এসে ভোটের সুর বেঁধে দিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। সেই আবহেই এবার ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে বলে ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজোটে তৃণমূলকে হারানোর ডাক দিলেন তিনি। এখন তৃণমূল সরকার যেমন 'লক্ষ্মীর ভাণ্ডারে' ৫০০-১০০০ টাকা দিচ্ছে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রথম মাসেই অ্যাকাউন্ডে ৩০০০ টাকা ঢুকবে বলে জানান শুভেন্দু। (Suvendu Adhikari)

রবিবার ন্যাজাটের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন শুভেন্দু। বিশেষ করে হিন্দু ভোট ভাগ হতে দেওয়া যাবে না বলে জানান। শুভেন্দুর বক্তব্য, "সন্দেশখালি ৭০০ ভোটে লিড দিয়েছে বিজেপি-কে। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরিকে অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তেই তুমি থাকো না কেন, টেনে বের করে এনে আইনের সাজা দেব। সবাই লড়াইয়ের জন্য তৈরি তো! হ্যালো ডব্লিউ বি, বাই বাই TMC. ওদের হটাতে হবে। জোট বাঁধুন, তৈরি হোন। ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি-উপজাতি ভাগ হবেন না।" (West Bengal BJP)

হিন্দু ভোট এক করতে শুভেন্দু আরও বলেন, "রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সঙ্ঘ, ইসকন, আর্য সমাজ, লোকনাথ ব্রহ্মচারী, রামগোপাল ঠাকুর, বালক ব্রহ্মচারী মহারাজ...ভাগ হবেন না। সব মঠ আঁকড়ে থাকুন। কিন্তু ফাইনালে হাতে রাখুন গীতা। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। জাগো হিন্দু। আমরা কথা দিতে পারি। উত্তরপ্রদেশ-অসম দেখেছেন, আমাদের আনুন, আরও ভাল কিছু দেখবেন।" শুভেন্দুর এই মন্তব্যে 'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক।

রাজ্যে ক্ষমতায় এলে মাসে মাসে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে আগেও রাজ্য বিজেপি-র তরফে ঘোষণা করা হয়। এদিন শুভেন্দু বলেন, "মায়েরা ৫০০-১০০০ টাকার কাছে শাঁখা-পলা-সিঁদুর বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি এই রাজ্য়ে আসবে, তার পরের ১ তারিখেই ৩০০০ টাকা ঢোকাব। কথা দিয়ে গেলাম। ১ লাখ ২০-তে ঘর হয়! আমাদের আনুন ৩ লাখের ঘর হবে। স্মার্ট মিটার লাগাতে দেবেন না। সরকার টটাকা তুলতে চাইছে মধ্য়বিত্তের থেকে। জোট বাঁধুন, তৈরি হোন, আমাদের জিততে হবে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে আমাদের। হিন্দু যোদ্ধা, রাষ্ট্রবাদীরা প্রস্তুত হোন। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। হাতজোড় করে বলছি, হিন্দুরা ভাগ হবেন না। '৫১-এ আমরা হিন্দুরা ৮৫ শতাংশ ছিলাম, আজ ৬৭ শতাংশ। বাংলাদেশে আমরা ২৩ শতাংশ ছিলাম '৭১ সালে, আজ ৭ শতাংশ। ৫০ শতাংশের নীচে নেমে গেলে সংবিধান চলবে না, নিরাপদ সর্দারের সেক্যুলারিজম চলবে না। সেদিন চলবে শরিয়ৎ আইন।"

তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে বলেন, "আপনাদের কাছে সুযোগ আছে। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়। '২৬-এ পাল্টে দিন। পাল্টাবেন তো! সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ আমাদের দেবেন তো! কুলতলি, গোসাবা, ক্যানিং আছে, সুন্দরবন জাগো। সব রোহিঙ্গা, রোহিঙ্গা মুসলমান ঢুকছে, দখল করছে। আপনি সোনারহাট, বসিরহাট পালাচ্ছেন। ঐক্যবদ্ধ হোন।"

এদিন পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং Operation Sindoor-এর প্রসঙ্গও টানেন শুভেন্দু।  বলেন, "মাথার সিঁদুর দেখে মেরে দিল। কলমা পড়তে জানে না বলে মেরে দিল। হাতের তাগা দেখে মেরে দিয়েছে। বিতান অধিকারীর স্ত্রী জানিয়েছেন, বস্ত্র সরিয়ে তার পর মেরেছে। বদলা নেবেন না? ভারতীয় সেনা Operation Sindoor করে এসেছে। ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি সেনাকে দিয়ে মেরেছেন। ঘুসকে মারা হ্যায়। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। প্রতিশোধ নেবেন না! মহম্মদ সেলিম সাহেব সেক্যুলার নেতা বলেছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী। ধুলিয়ানে গেলে পরিবার বলল, বাম বলে মারেনি, হিন্দু বলে মেরেছে। গলায় তুলসি ছিল। আপনারা ঐক্যবদ্ধ হবেন না!"

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget