এক্সপ্লোর

CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

Suvendu Adhikari on Buddhadeb Bhattacharjee: মঙ্গলবার নন্দীগ্রামে দাঁড়িয়ে বুদ্ধদেবের প্রশংসা করেন শুভেন্দু। নিন্দা সিপিএম-এর। এখানেও ভাল-খারাপের তত্ত্ব?

অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, ঔশী মুখোপাধ্য়ায়: ‘প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব সৎ লোক ছিলেন। কিন্তু দলটা খারাপ ছিল’, নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে দাঁড়িয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে এমন মন্তব্যই করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম-এর মধ্যে টেনে দিলেন বিভাজন রেখা। 'বুদ্ধবাবু চিরকাল সিপিএম-এ থেকেছেন, সিপিএম-কে নিজের পার্টি বলেই গর্ব করতেন।' পাল্টা বক্তব্য এসেছে সিপিএম-এর তরফে। (Suvendu Adhikari)

মঙ্গলবার নন্দীগ্রামে দাঁড়িয়ে বুদ্ধদেবের প্রশংসা করেন শুভেন্দু। তিনি বলেন, “২০০৭ সালের ১০ নভেম্বরের পর রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই... নাম বলব না। তিনি প্রয়াত হয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী। তিনি রাইটার্সে বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, 'দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন'। প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব অনেস্ট লোক ছিলেন। দলটা খারাপ ছিল। আমি প্রয়াত ব্যক্তির নাম বলতে চাই না। ওঁর সহধর্মিনী কয়েক দিন আগে অসুস্থ ছিলেন। আমি দেখতে গিয়েছিলাম।” (Buddhadeb Bhattacharjee)

আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী

ভাল-খারাপের সেই তত্ত্ব। বুদ্ধদেব ভট্টাচার্য ভাল, সিপিএম খারাপ। সেই তত্ত্বই ফের উঠে এল শুভেন্দুর মুখে। কৌশলের রাজনীতি? বিভাজনের রাজনীতি? না কি আন্তরিক শ্রদ্ধা-ভালবাসা? নন্দীগ্রাম দিবসে রাজ্য বাম-বিদায়ের প্রেক্ষাপট তৈরির গড় নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্য় তুলে দিল এই প্রশ্ন। (CPM News)

যদিও শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “উনি রোজ রোজ কথা বললে এক একদিন এক একরকম কথা হয়ে যাবে। তাতে জগাখিচুড়ি পাকিয়ে যাবে। উনি আজকে যা বলছেন কালকে ঠিক তার উল্টো কথাটা বলছেন, আবার না হলে ক'দিন পরে আরেকটা কথা বলছেন, তারপর সনাতন খুঁজতে শুরু করেছেন, তারপর বাজির শব্দ তার পাশে দাঁড়িয়ে যাচ্ছেন, ঠিক বুঝতে পারছি না জগাখিচুড়ি হয়ে যাচ্ছে।” (BJP News)

আরও পড়ুন: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?

২০০৭-এর ১৪ মার্চ। নন্দীগ্রামে পুলিশের গুলি চলে। ওই বছরই ১০ নভেম্বর, ‘অপারেশন সুর্যোদয়ে’র দিন ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ওই জনপদ। সেই উপলক্ষেই পালিত হয় ‘নন্দীগ্রাম দিবস’। আজ সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও নিশানা করেন তিনি। বলেন, “এই ১০ নভেম্বর, বিকেলবেলা। অনেকেই V চিহ্ন দেখিয়েছিলেন আর এখনও বেঁচে আছেন অশীতিপর বিমানবাবু। তাঁকেও শ্রদ্ধা জানিয়ে বলি তিনি বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। আজকে ১০ নভেম্বর, ১৯ বছর অতিক্রান্ত। আমি সেদিনও সঙ্কল্পে অবিচল ছিলাম, আজও আছি। আমি দাঁড়িয়ে আছে। আর যারা আমাকে আটকাতে গিয়েছিল, তারা নাই।”

এর পাল্টা বিমান বলেন, “আমি এসব কিছু বলিওনি। এসব বললেই হল না। তখন (মুখ্যমন্ত্রীর) ওঁর বয়স কত ছিল আমি জানি না। কিন্তু আমার '৫৬ সালের কথা মনে আছে। '৬৬-র কথাও মনে আছে। '৭৬-এর কথাও মনে আছে। ওই সময়কার কথা মনে আছে। যা আমি বলিনি, সেটা যদি কেউ বলে দেয়, আমি কিছু বলব না।” 

সিঙ্গুর-নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা বদলে দিয়েছিল। তৎকালীন শাসক এখন বিরোধী হয়েছে। তখন যাঁরা একদলে ছিলেন, আজ তাঁরা একে অপরের ঘোর রাজনৈতিক শত্রু। পাল্টেছে অনেক কিছুই। শুধু নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে রাজনীতি এখনও একইরকম আছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Advertisement

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget