এক্সপ্লোর

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on Buddhadeb Bhattacharjee: নন্দীগ্রামে দাঁড়িয়ে বুদ্ধদেবের প্রশংসা শুভেন্দুর। সমালোচনা সিপিএম-এর।

নন্দীগ্রাম: নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর মতে, ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব খুব সৎ ছিলেন। কিন্তু সিপিএম দলটা খারাপ ছিল। নন্দীগ্রামে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন তিনি। (Suvendu Adhikari on Buddhadeb Bhattacharjee)

মঙ্গলবার নন্দীগ্রামে জমি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শুভেন্দু। সেখানে দাঁড়িয়েই বুদ্ধদেবের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। বলেন, "২০০৭ সালের ১০ নভেম্বরের পর রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই... নাম বলব না। তিনি প্রয়াত হয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী। তিনি রাইটার্সে বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, 'দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন'। প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব অনেস্ট লোক ছিলেন। দলটা খারাপ ছিল। আমি প্রয়াত ব্যক্তির নাম বলতে চাই না। ওঁর সহধর্মিনী কয়েক দিন আগে অসুস্থ ছিলেন। আমি দেখতে গিয়েছিলাম। তিনি ইংরেজি ভাষাটা বলেছিলেন। ১৮ নভেম্বর বিকেলবেলা। অনেকে V চিহ্ন দেখিয়েছিলেন।" (Nandigram News)

আরও পড়ুন: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

এদিন বিমান বসুকে নিয়েও মুখ খোলেন শুভেন্দু। বলেন, "এখনও বেঁচে আছেন, অশীতিপর বিমানবাবু। তাঁকেও শ্রদ্ধাও জানিয়ে বলি, তিনি বলেছিলেন, 'নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে'। আজ ১০ নভেম্বর। ১৯ বছর অতিক্রান্ত। আমি সেদিনও সঙ্কল্পে অবিচল ছিলাম, আজও আছি। আমি দাঁড়িয়ে আছে। আর যারা আমাকে আটকাতে গিয়েছিল, তারা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।"

আরও পড়ুন: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

শুভেন্দুর এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "বুদ্ধদেববাবু অসৎ ছিলেন আমরা কখনও বলিনি। অবশ্যই দলের সমস্যা ছিল। সেই দলেরই নেতা ছিলেন বুদ্ধবাবু। এখন বুদ্ধবাবু আর সিপিএম-কে তো আলাদা করা যাবে না? জ্যোতিবাবু আর সিপিএম-কে আলাদা করা যাবে না। বুদ্ধবাবু দল বাদ দিয়ে ছিলেন না। জ্যোতিবাবুও দল বাদ দিয়ে ছিলেন না। তাই স্বাভাবিক ভাবেই কেউ কিছু বলতে পারে। সেটা তার নিজের ব্যাখ্যা।"

এদিন ফের নন্দীগ্রাম ফাইলস খোলার হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, "নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না। তৎকালীন সিপিএম সরকারের সঙ্গে নন্দীগ্রামের মানুষের লড়াই ছিল। এরা বিচার পায়নি। FIR করলে নতুন করে কেস ওপেন করে ব্যবস্থা নেব। বাইরে থেকে কালো পোশাক পরে সংগঠিতভাবে এসেছিল। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Advertisement

ভিডিও

Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget