এক্সপ্লোর

Suvendu On Mamata : অনুব্রত-স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ই কিং-পিন, ওঁকে জিজ্ঞাসাবাদ করুক CBI : শুভেন্দু

বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত কীভাবে আজ হাজার-হাজার কোটি টাকার মালিক ? প্রশ্ন তুললেন শুভেন্দু ।

কলকাতা : বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন তিনি। যতই বিতর্ক হোক, যা-ই অভিযোগ উঠুক, বারবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলনেত্রী। এবারও বীরভূমের নেতার পাশে দাঁড়িয়েই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

 'অনুব্রত মণ্ডলের স্রষ্টা কে ?'
বুধবার একদিকে যখন হন্যে হয়ে বোলপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছে সিবিআই, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, এই অনুব্রত মণ্ডলের স্রষ্টা কে ? তিনি বলেন, অনুব্রতকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, এককালে অনুব্রত ছিলেন বোলপুর বাজারের মৎস্য ব্যবসায়ী। সেখান থেকে তাঁর উত্থান। 

' বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত ' 
শুভেন্দু বলেন, সিবিআই কোন বাড়িতে যাবে না যাবে, তা তো তাদের তদন্তের অংশ। কিন্তু বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত কীভাবে আজ হাজার-হাজার কোটি টাকার মালিক ? তাঁর অভিযোগ, অনুব্রতর বেআইনি সম্পত্তির উৎস শাসকদলের আশীর্বাদ । স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ই দুর্নীতির কিং পিন' !
' শুভেন্দুর রাজনৈতিক পরিচিতি কার দয়ায় ', পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। 

প্রেক্ষাপট 

গত ১৪ অগাস্ট কার্যত অনুব্রত পাশে দাঁড়িয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। 'এভাবেই বীরভূমের তৃণমূল সভাপতিকে কার্যত ক্লিনচিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকেও ফের নিশানা করেন তিনি। তিনি বলেন,  ' কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কেষ্ট কী করেছিল? একটা ইলেকশনেও বেরোতে দেননি। নরেনকেও বেরোতে দেয়নি। কেষ্টকে তো আটকে রেখে দেয়। ছেলেটা গত ২ বছর কষ্ট পেয়েছে। ' 

সেদিনও তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী ট্যুইট করেন, ' চোরে চোরে মাসতুতো ভাই, কেষ্ট দিদির প্রিয় তাই। ' 

বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান চমকপ্রদ! মুদির দোকান, মাছের ব্যবসা, গ্রিলের কারখানা থেকে জেলা রাজনীতির সর্বময় নেতা হয়ে ওঠা ৩ ভাইয়ের মধ্যে অনুব্রত মণ্ডল ছিলেন মেজ। অষ্টম শ্রেণির পরে আর পড়াশোনা করেননি। নানুরের হাটসেরান্দি গ্রামে বাবার ছিল মুদির দোকান। সঙ্গে ছিল গ্রিলের কারখানা ও মাছের ব্যবসা। সেই সব কাজই দেখাশোনা করতেন অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ১৯৯৮ সালে যোগ দেন তৃণমূলে। ২০০৪ সাল থেকে অনুব্রত মণ্ডলই বীরভূম জেলা তৃণমূলের দায়িত্বে। এখন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তিনি। সেই সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক সরকারি দায়িত্ব। রাজ্য গ্রাম উন্নয়ন পর্ষদ, রাজ্য সড়কগার যোজনা, এবং ময়ূরাক্ষী কটন মিলের সভাপতি তিনি। সবমিলিয়ে অনুব্রত মণ্ডলের জীবন বর্ণময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget