এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...

Kolkata Municipal Election : কলকাতা পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা : 'ভোট আপনারা করতে দেবেন না, তার বিকল্প ব্যবস্থা আছে।' বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেন, "আমরা বলছি ভোট করব, আর ওরা প্রকাশ্য রাস্তায় গো-মাতাকে ভক্ষণ করে যিনি হিন্দুদের আক্রমণ করেন, তাঁকে পাঠিয়েছে অবকাশকালীন বেঞ্চে...কোন বেঞ্চে গেলে সুযোগ-সুবিধা পাওয়া যাবে বুঝে গেছে... ভোট আটকানোর জন্য। এভাবে তো পরিষেবা আটকাবে না কলকাতায়। আমি এসেছি বলে আজ ঝাঁ চকচকে রাস্তা। পাশে ব্লিচিং পড়ে গেছে। নিত্যদিন মনিটরিং করবে কে ? নিত্যদিন মনিটরিং করতে গেল পার্ষদ-কাউন্সিলর লাগবে। ভোট আপনারা করতে দেবেন না, তার বিকল্প ব্যবস্থা আছে। কো-অর্ডিনেটর নিয়োগ করে সব ওয়ার্ডে পরিষেবা চালু রাখব।" কলকাতা পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার সিঙ্গল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য় সরকার। ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পুরসভার ভোট কি আদৌ ডিসেম্বরে হবে ? নাকি তা পিছিয়ে হবে আগামী বছরের শুরুতে ? শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ উস্কে দিল সেই জল্পনা। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেয় - ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না।

মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ বলেন, "খুব স্বাভাবিকভাবেই পুর নির্বাচনটাই এখন করা যাবে না। কারণ পুরনো যে ওয়ার্ড বিন্যাস ছিল, তার এখন অস্তিত্ব নেই আইনের বইতে। নতুন পুনর্বিন্যাস হয়েছে। যেটা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে। ফলে সিঙ্গল বেঞ্চ যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন যে, এই পুনর্বিন্যাস ভ্যালিড বা এই পুনর্বিন্যাস বাতিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা যাবে না।" পুনর্বিন্য়াসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্য়া ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। এনিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। প্রথমে সিঙ্গল বেঞ্চ, তারপর মামলা যায় ডিভিশন বেঞ্চে। শুক্রবার সেই মামলার শুনানিতেই শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। ২০৯টি ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
Advertisement

ভিডিও

Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি
Kalipuja 2026 | সোমনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে লেক টাউন ব্লক বি সর্বজনীনের পুজো
Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget