এক্সপ্লোর

Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত

Suvendu Adhikari: তারাতলায় গোডাউন ভেঙে পড়ে বিপত্তি। বাড়ছে হতাহত। তার মধ্যেই সমস্ত নির্মীয়মান বিল্ডিং অডিট করে দেখার সিদ্ধান্ত।

কলকাতা: ভরদুপুরে তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপত্তি। আর তাতেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগের সরকারের আমলে অনুমোদিত, সমস্ত নির্মীয়মান বিল্ডিং অডিট করে দেখার সিদ্ধান্ত নেওয়া হল। এই মুহূর্তে যত নির্মীয়মান বিল্ডিং রয়েছে, সেগুলির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, অডিটে যদি সব ঠিক থাকে, তাহলে ১ অগাস্ট থেকে কাজ শুরু করা যাবে। জরুরি পরিষেবা সংক্রান্ত নির্মাণকার্যকে শুধু ছাড়পত্র দেওয়া হয়েছে। (Suvendu Adhikari)

বুধবার দুপুরে তারাতলায় তিনতলা গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললেও, এখনও পর্যন্ত উদ্ধারকার্য শেষ হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে এসেই সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই কড়া নির্দেশ দেন তিনি। শুভেন্দু জানান, এদিন যে গোডাউন ভেঙে পড়েছে, সেটির বিল্ডিং প্ল্যানটি অনুমোদিত হয় ২০২৬ সালের ১৭ জানুয়ারি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্ল্যানটি ত্রুটিপূর্ণ ছিল। রাতে টেকনিক্যাল রিপোর্ট এলে পুরোটা বোঝা যাবে। (Kolkata Underconstruction Buildings)

আরও পড়ুন: কলকাতা পুরসভার সব বিল্ডিং নির্মাণ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের জেরে সিদ্ধান্ত

আর এই ঘটনার পরই কলকাতার সব নির্মীয়মান বিল্ডিং খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুভেন্দু বলেন, "কলকাতা পুরসভা এলাকায় আগের সরকারের আমলে যে সব প্ল্যান স্যাংশনড হয়েছে, পুরসভার কমিশনার এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে জানিয়েছি, পরবর্তীতে হাওড়া এবং বিধাননগরেও করব। আমি সরাসরি নির্দেশ দিয়েছি পুরসভাকে যে, যত নির্মীয়মান বিল্ডিং পয়েছে, বিশেষ করে বাণিজ্যিক নির্মাণ, জলাশয় বুজিয়ে করা নির্মাণ, যেগুলি আগের সরকারের আমলে অনুমোদিত হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে। অডিট হবে।"

আরও পড়ুন: তারাতলায় ভেঙে পড়ল গোডাউন, ভিতর থেকে চিৎকার-কান্নার শব্দ, আটকে রয়েছেন শ্রমিকরা

শুভেন্দু আরও বলেন, "পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, এবং পুরসভা টিম বানিয়ে দেবে। নির্দেশ দেবেন মুখ্যসচিব। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, স্পট ভিজিট করে রিপোর্ট তৈরি করবে। কলকাতা মেট্রোর কাজ, বন্দর এলাকায় ইজারার জমিতে কাজ...তাদের সহযোগিতা নিয়ে তদন্তের আওতায় আনব। যাঁদের সব ঠিক থাকবে, তাঁরা ১ অগাস্ট থেকে কাজ করতে পারবেন। জরুরি পরিষেবার কাজ এর বাইরে থাকবে।"

তারাতলার যে গোডাউনের ছাদ ভেঙে পড়েছে, সেই জমির মালিক SMPA বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি আরও জানিয়েছেন যে, জমির ইজারা ছিল শম্ভুনাথ বেহারার নামে, পার্টর অফ বেহারা ব্রাদার্স। আগামী কাল এই নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্য়মন্ত্রী। কী আইনি পদক্ষেপ করা হবে, তাও জানানো হবে আগামী কালই। প্রাথমিক ভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ওই গোডাউনের প্ল্যান ছিল ত্রুটিপূর্ণ। টেকনিক্যাল বিভাগের লোকজন কাজ করছেন। রাতের মধ্যে রিপোর্ট দেবেন তাঁরা। রাজ্যে বিজেপি-র সরকার আসার আগে যত প্ল্যান অনুমোদিত হয়েছে, যেগুলি নির্মীয়মান অবস্থায় রয়েছে, সবকিছু অডিট করে দেখা হবে। আপাতত কলকাতার জন্য এই নির্দেশ হলেও, ধাপে ধাপে হাওড়া এবং বিধাননগরেও অডিটের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
Advertisement

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget