এক্সপ্লোর

Taratala News: তারাতলায় ভেঙে পড়ল গোডাউন, ভিতর থেকে চিৎকার-কান্নার শব্দ, আটকে রয়েছেন শ্রমিকরা

Taratala Godown Collapse: ভয়ঙ্কর দুর্ঘটনা তারাতলায়। তিনতলা গোডাউন। ছাদ ভেঙে পড়ে বিপত্তি।

কলকাতা: তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। শেড ভেঙে ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত, এলাকায় ঢুকছে একের পর এক অ্য়াম্বুল্যান্স। ভিতরে শ্রমিকরা আটকে রয়েছেন। চিৎকার, কান্নার শব্দও শোনা যায় দুর্ঘটনার পর। বাইরে থেকে নাম ধরে ধরে ডেকে তাঁদের সাড়া পাওয়ার চেষ্টা করেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকার্য। (Taratala Godown Collapse)

তারাতলা ব্রেসব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউনটি অবস্থিত। তিনতলা গোডাউনটি নির্মীয়মান ছিল। সেই তিনতলা গোডাউনের ছাদই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ভিতর থেকে চিৎকারের শব্দ শোনা গিয়েছে। মহিলাও ভিতরে আটকে রয়েছেন বলে খবর। প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহনী পৌঁছেছে এলাকায়। গ্যাস কাটারও এসে পৌঁছেছে। গোডাউনটি আকারে বেশ বড়। চায়ের গোডাউন সেটি। তিন তলা বিল্ডিংয়ের উপরের দুই তলা আগেই ঢালাই হয়ে গিয়েছিল। একতলার ছাদ ঢালাই চলছিল। সেই সময়ই বিপদ ঘটে। (Taratala News)

সব মিলিয়ে ধ্বংসস্তূপের নীচে ৫০-৬০ জন আটকে বলে জানা যাচ্ছে। লোহার বড় বড় বিম সমেত ভেঙে পড়েছে গোডাউনটি। গ্য়াস কাটার দিয়ে লোহার বিমা কাটার চেষ্টা চলছে। একেবারে ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। লোহার বিম কেটে ভিতরে আটকে থাকা লোকজনকে বের করে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে অ্যাম্বুল্যান্সও। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। তবে বিরাট এলাকা জুড়ে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। সেই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকার্য চালাতে আনা হচ্ছে জেসিবি-ও। এসে পৌঁছেছে অত্যাধুনিক ক্রেন। সেনাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাছে একটি পুজো চলছিল। হঠাৎ তীব্র শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে ছুটে আসেন অনেকে। চায়ের গোডাউন তৈরি হচ্ছিল। লোহার বিম বসিয়ে উপর থেকে ঢালাই করতে করতে নীচের দিকে নামছিলেন নির্মাণকর্মীরা। নীচের তলায় কাজ চলাকালীন সবসুদ্ধ ভেঙে পড়ে। আজ সবসমেত একেবারে ভেঙে পড়েছে। দুর্ঘটনার সময় ৫০-৬০ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

বড় জায়গা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। হাতে ম্যাপ নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে পুলিশ এবং উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া অবস্থায় যে কয়েক জনের সাড়া পাওয়া যাচ্ছে, বাইরে থেকে আত্মবিশ্বাস জোগানো হচ্ছে তাঁদের। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি বিধায়ক রাকেশ সিংহ। তিনি বলেন, "৫০-৬০ জন ভিতরে আটকে রয়েছেন। ৫-৬ জন মারা গিয়েছেন। যা হয়েছে অত্য়ন্ত দুর্ভাগ্যজনক বলব না, এটা গাফিলতি। শম্ভু বেরা বানাচ্ছিল। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, দায়ের করতে হবে এফআইআর।" দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও।এমন পরিস্থিতিতে বিপর্যয়ে কন্ট্রোল রুম খুলল বিপর্যয় মোকাবিলা দফতর । কন্ট্রোল রুমের নম্বর 1070, 8697981070, 033 22143526, 033 22535185.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget