এক্সপ্লোর

Suvendu Adhikari : '৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে...' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির নোটিস শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর মন্তব্য অবমাননাকর, ভিত্তিহীন, মানহানিকর। আইনি নোটিস শুভেন্দুর। ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

I-PAC-এর দফতরে ED-র তল্লাশির প্রতিবাদে, শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে !  কয়লাকাণ্ডে নিয়ে আক্রমণ করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে। হুমকির সুরে বলেন, 'আপনাদের ভাগ্য় ভাল এখনও যে, আমি চেয়ারে আছি বলে না, ওই পেনড্রাইভগুলো বাইরে বের করে দিই না।' এই দিনই রাতে এএনআই সূত্রে খবর এল, সংঘাতের পারদ আরও একধাপ চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিস পাঠালেন শুভেন্দু অধিকারী। দিলেন উত্তর দেওয়ার ৭২ ঘণ্টা সময়। 

আইনজীবীর মারফত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়ে বলেছেন, গত  ০৮.০১.২০২৬ এবং ০৯.০১.২০২৬ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর  বিরুদ্ধে বেপরোয়া, ভিত্তিহীন এবং প্রমাণ ছাড়া অভিযোগ করেছেন। প্রকাশ্যে ইঙ্গিত করেছেন যে, শুভেন্দু ও  ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ কয়লা কেলেঙ্কারিতে জড়িত। মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই সব কথা বলে আদতে মুখ্যমন্ত্রী  ও তাঁর পরিবার পরিবারের সদস্যদের এবং রাজনৈতিক দলের গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরাতে চাইছেন। এটি একটি পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনা !   

সেই প্রেক্ষিতেই এই নোটিস পাঠিয়েছেন শুভেন্দু। ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত নথি,তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি, মানহানির মামলা করা হবে বলেও সতর্ক করেছেন শুভেন্দুর আইনজীবী। বিধানসভার বিরোধী দলনেতা একটি পোস্টে লেখেন, 'আজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইডির  তদন্ত থেকে মনোযোগ সরানোর জন্য, আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মানহানিকর অভিযোগ করেছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ও আমার নাম 'কথিত' কয়লা কেলেঙ্কারির কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন।  ব্যক্তিগত অপমানে করা হয়েছে এই বেপরোয়া বক্তব্যগুলির মাধ্যমে। কোনও প্রমাণ ছাড়াই জনসমক্ষে এই অভিযোগগুলি করা হয়। এই ধরনের অপ্রমাণিত দাবি কেবল আমার সুনামকেই ক্ষুণ্ণ করেনি বরং জনসাধারণের আলোচনার মর্যাদাকেও ক্ষুণ্ন>  করেছে'  । শুভেন্দু স্পষ্ট উল্লেখ করেন, যদি তিনি অভিযোগের পক্ষে প্রামাণ্য নথি দিতে ব্যর্থ হন, তাহলে তিনি মানহানির জন্য উপযুক্ত দেওয়ানি এবং ফৌজদারি ধারায় মামলা করবেন।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget