এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘দণ্ডি’ বিতর্কে সরব শুভেন্দু, তফশিলি ও আদিবাসী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি

South Dinajpur:দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনা শোরগোল ফেলেছে রাজ্য রাজনীতিতে।

কলকাতা: বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই 'অপরাধে'র কারণে তৃণমূলে যোগ দেওয়ার আগে দীর্ঘ পথ দণ্ডি কেটে আসতে হয়েছে চার আদিবাসী মহিলাকে। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় শোরগোল হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার ওই ঘটনায় তুমুল বিরোধিতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তপনে ‘দণ্ডি’ বিতর্কে জাতীয় তফশিলি কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি বিরোধী দলনেতার। তফশিলি ও আদিবাসী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দুর। 

কী বলেছেন শুভেন্দু:
ট্যুইটে বিরোধী দলনেতা বলেছেন, 'রাষ্ট্রপতি যেখানে সুখোই বিমানে চড়ছেন। সেখানে বালুরঘাটে বিজেপি যোগদানের শাস্তি দিতে দণ্ডি কাটানো হয়েছে।'

বিজেপিতে যোগদানের দণ্ড হিসেবে চার মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুরে তপনে উত্তেজনা  ছড়িয়েছিল। দণ্ডি কেটে তৃণমূলে ফেরার পর থেকেই রহস্যজনকভাবে উধাও চার মহিলা। এমনই দাবি করেছেন তপনের গোফানগর গ্রামের বাসিন্দারা। শনিবার গ্রামে যান তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। গ্রামের পরিবেশ থমথমে। কেউই মুখ খুলতে চাননি। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাটে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির এসসি-এসটি মোর্চা। মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ায়, এসপি অফিসের সামনে বসে পড়েন তাঁরা।  

দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির ট্যুইট, তপনের গোফানগরের চার মহিলা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। 

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি:
দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর দাবি, '২০০ জন নয় তার থেকে অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছে। এদের মধ্যে চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে  ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আগামী দিনে বাকি মহিলারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে।'

পরে দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি বিতর্কের জেরে সরানো হয়েছে দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীকে। প্রদীপ্তা চক্রবর্তীর জায়গায় মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী হলেন স্নেহলতা হেমব্রম। 

আরও পড়ুন: '১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব', ১০০ দিনের কাজের বকেয়া আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Mamata On Chorbagan: হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget