এক্সপ্লোর

Ram Navami : রাম নবমীতে ৩ হাজার শোভাযাত্রার ডাক শুভেন্দুর ! বাড়ি থেকেই বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি মদনের

দল অনুমতি দিলে ভবানীপুরে জমায়েতের ডাক দিলেন মদন মিত্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।  

কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা : রবিবার রামনবমী। তার আগে রাজনৈতিক বাগযুদ্ধ চরমে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে যেন হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির কম্পিটিশন চলছে। রাম-ভক্তদের লড়াইয়ে কাঁপছে রাজনীতির আঙিনা। রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিন হাজার শোভাযাত্রা বের করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। পাল্টা তৃণমূলও পথে নামার প্রস্তুতি নিচ্ছে। দল অনুমতি দিলে ভবানীপুরে জমায়েতের ডাক দিলেন মদন মিত্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।  

'বাড়ি থেকে বেরোতে পারবি কিনা', মদনের হুমকি

তৃণমূলের বিধায়কের হুঁশিয়ারি, 'শুভেন্দু রামনবমীর আগে পরে বাড়ি থেকে বেরোতে পারবি কিনা, দিল্লি থেকে আরও বেশি ফোর্স চেয়ে নে...'। হুমকি শুনে বসে থাকেনি বিজেপিও। 'ও নিজে বেরোতে পারবে কিনা দেখুক' পাল্টা তোপ দেগেছেন লকেট চট্টোপাধ্যায়। 

 যাদবপুর ক্যাম্পাসে রামনবমী পালনের হুঁশিয়ারি বিজেপির

রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।  রাজ্যজুড়ে তিনহাজার শোভাযাত্রা, ১ লক্ষ পুজোর আয়োজন করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। যাদবপুর ক্যাম্পাসে রামনবমী পালনের হুঁশিয়ারি দিয়েছে RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।  পিছিয়ে নেই তৃণমূলও।বিধানসভা নির্বাচনের আগে রাম নবমীর এই লড়াইয়ে পথে নামছে তারাও। 

মদনের হুঁশিয়ারি

এরই মধ্যে মদনের হুঁশিয়ারি, 'পার্টি যদি অ্যালাও করে তাহলে এখানে ওই তারিখে রামনবমীর এমন জমায়েত করে দিন যে হনুমান এলেও একলাফে সাগর পেরিয়েছিল, ওই মিছিল পার করে যাওয়ার মতো শক্তি যেন আজকের কোনও হনুমানের না থাকে...জগন্নাথ মন্দিরের আশীর্বাদ নিয়ে এত লক্ষ মানুষ হাজির হয়ে যাবে বোধহয় তোর আর শান্তিনিকেতনের বাইরে, শান্তি আলয়ের বাইরে থেকে আর বোধহয় বেরনো সম্ভব হবে না।'

সবমিলিয়ে ছাব্বিশের ভোটের আগে ধর্ম-'যুদ্ধে' নেমেছে তৃণমূল-বিজেপি। বিজেপি যখন লাগাতার হিন্দুত্বের অস্ত্রে শান দিচ্ছে, তখন
মঙ্গলবার মেচেদায় ব্রাহ্মণ-পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কার্যকরী সভাপতি ও তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়।  শুভেন্দু অধিকারী যখন রাম নবমীর দিন ১ কোটি হিন্দুকে পথে নামার ডাক দিচ্ছেন, তখন 
রামনবমীর দিন বাড়িতে থাকার বার্তা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। 

এই পরিস্থিতিতে ক্রমেই পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। কী হতে চলেছে রামনবমীতে। জেলায় জেলায় কোমর বাঁধছে বিজেপি। তৃণমূলও তৈরি। আগামী রবিবারই রামনবমী। শান্তিপূর্ণ ভাবে পালন হবে তো উৎসব পালন? 

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget