এক্সপ্লোর

Suvendu On SIR: 'ভোট চুরি' বিতর্কে রাহুলের পাশে অভিষেক, পাল্টা কী বললেন শুভেন্দু ?

Suvendu On SIR Vote Churi: গতকালই বিহারে বিরোধীদের তোলা ভোটচুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার, এদিকে রাহুলের পাশেই দাঁড়ালেন অভিষেক, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গেও তোড়জোড় চলছে চরমে। এই আবহে, সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 'ভোট চুরি' বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশেও দাঁড়ালেন তিনি। যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

আরও পড়ুন, মহাকাশের 'অজানা কথা' মোদিকে জানালেন শুভাংশু, সাক্ষাতের পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয় তাহলে ১ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নো SIR, নো ইলেকশন। তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে, SIR তত দীর্ঘায়িত হবে।  তার ফল কী হতে পারে, আমি আর বলছি না।' হুঙ্কারের পাল্টা হুঁশিয়ারি!চ্য়ালেঞ্জের পাল্টা চ্য়ালেঞ্জ! বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ নাম!পশ্চিমবঙ্গে এই বিশেষ সংশোধন শুরুর আগেই তরজার পারদ সপ্তমে। এই আবহে সোমবার ফের হুঁশিয়ারি শোনা গেল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে। 

 অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'বাংলা থেকে যদি এরা একটা মানুষেরও মৌলিক অধিকার কাড়তে চায় বা জোর জবরদস্তি, গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয় তাহলে ১ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব।' সম্প্রতি, নথি দেখিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি-র আঁতাঁতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

রবিবার, বিহারে, 'ভোটার অধিকার যাত্রা' থেকেও, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একই অভিযোগ তোলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ  রাহুল গান্ধী বলেন, 'স্পষ্ট দেখিয়ে দিয়েছি, নির্বাচন কমিশন কীভাবে চুরি করছে, এবার আমরা এই চুরি করতে দেব না।' পাল্টা সাংবাদিক বৈঠক করে চ্য়ালেঞ্জ ছুড়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'হলফনামা দিতে হবে, নাহলে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, তৃতীয় কোনও বিকল্প নেই, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, ৭ দিনের মধ্যে যদি হলফনামা না দেওয়া হয়, তার অর্থ সব অভিযোগ মিথ্যে।' 

সোমবার, কার্যত রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে, নির্বাচন কমিশনের উদ্দেশে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'হলফনামা দেবে কেন? দায় তো নির্বাচন কমিশনের। বিহারে যে SIR করছে এবং এই যে ৬৫ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যে হলফনামা দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামীদিন কোথাও থাকে,  চিফ ইলেকশন কমিশনার পদত্য়াগ করবে। তারা হলফনামা দিক। ২৪ ঘণ্টার মধ্য়ে রাজনৈতিক দলগুলো হলফনামা দেবে। তাদের তো হলফনামা দেওয়ার ক্ষমতা নেই।' 

শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক বলেছে, নির্বাচন কমিশন কিছু উত্তর দিতে পারছেন না। কেউ কিছু বোঝে না ও সব বোঝে। SIR হবেই।রোহিঙ্গাদের নাম বাদ যাবেই। সোমবার, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভে ফের উত্তাল হয় সংসদ চত্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget