এক্সপ্লোর

PM Modi Shubhanshu Shukla Meet: মহাকাশের 'অজানা কথা' মোদিকে জানালেন শুভাংশু, সাক্ষাতের পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট

PM Modi Shubhanshu Shukla Meet In Delhi: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শুভাংশু শুক্লা , কী কথা হল তাঁদের মধ্যে ?

নয়াদিল্লি: মহাকাশ স্টেশনে কাটিয়ে ফিরেছেন দেশের মাটিতে। আজ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন শুভাংশু শুক্লা। শুভাংশুর পরনে তখন ইসরোর অ্যাস্ট্রোনটের জ্যাকেট। এক গাল হাসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন তিনি। এদিন শুভাংশুর সঙ্গে শুধু করমর্দনেই থেমে থাকলেন না প্রধানমন্ত্রী, করলেন আলিঙ্গন। শুভাংশুর কাঁধে রাখলেন হাত। হাঁটলেনও একইসঙ্গে।  এক্স হ্যান্ডেলের পোস্টে কী লিখলেন প্রধানমন্ত্রী ?

আরও পড়ুন, 'মেন্টাল হেলথের নাম করে, পরোক্ষভাবে NRC এর নামে একটা সার্ভে করছে...', কল্যাণী এইমসকে নিশানা মুখ্যমন্ত্রীর

 এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখলেন, 'শুভাংশু শুক্লার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা আজকে, তাঁর মহাকাশে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।..ভারত গর্বিত শুভাংশুর জন্য।'রাকেশ শর্মার ৪১ বছর পর, দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশ ছুঁয়েছেন শুভাংশু শুক্লা।১৮ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে করেছেন ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা। ফিরে এসে প্রধানমন্ত্রীকে তারই খুঁটিনাটি বিবরণ দিলেন।

২৫ জুন ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু শুক্লারা। ভারতীয় মহাকাশচারী  শুভাংশু শুক্লা বলেছিলেন, এটা একটা অসাধারণ যাত্রা। আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে থাকে তিরঙ্গা আমাকে বলছে যে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি।' এরপর টানা ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর, ১৫ জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন শুভাংশু শুক্লারা। রবিবার ফেরেন দেশে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও ইসরোর আধিকারিকরা। 
 
 সোমবার লোকসভায় শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অভিযান এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনার কথা ছিল। যদিও এদিন সকালেই শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, যেহেতু বিরোধীরা বিশেষ আলোচনায় অংশগ্রহণ করছে না, তাই আমি বলতে চাই যে কমান্ডার শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানের জন্য সমস্ত ভারতীয় গর্বিত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget