এক্সপ্লোর

Suvendu Adhikari Update: মমতার পর মোদিকে চিঠি শুভেন্দুর, রাজ্যকে আক্রমণ, তরজায় তৃণমূল-বিজেপি

TMC vs BJP: প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির দু’দিনের মাথায়, পাল্টা হিসেবে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা।

অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়, কলকাতা: বকেয়া টাকা নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠির পাল্টা হিসেবে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলা আবাস যোজনার নাম, ফের প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

মমতার পর মোদিকে চিঠি শুভেন্দুর

প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির দু’দিনের মাথায়, পাল্টা হিসেবে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে বৃহস্পতিবার, কলকাতার টাউন হলে আমলাদের নিয়ে বৈঠকে সরব হন মমতা । সেখানে তাঁকে বলতে শোনা যায়, "কেন্দ্র টাকাই দেয় না। ১০০ দিনের কাজের টাকা ডিসেম্বর থেকে দেয়নি। ১০০ দিনের কাজ করেছে গরিব লোক। যেন মনে হচ্ছে নিজের টাকা দিচ্ছে। যে টাকাটা তুলে নিয়ে যায়। সেই থেকে ভাগ দেয় রাজ্যকে।"

সে দিনই বকেয়া মেটানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা। এর দু’দিনের মাথায় শনিবার, রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়ে, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু। তিন পাতার চিঠিতে তিনি লেখেন, 'মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩২ লাখ বাড়ি হয়েছে। অথচ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় টাকা দেওয়ার পরেও, কেন্দ্রীয় সরকারের জন্য একটিও প্রশংসাসূচক শব্দ দেখা যায়নি। তারওপর কেন্দ্রের প্রকল্পের নাম বদলে বাংলা আবাস যোজনা করে দিয়েছে'। এই পরিস্থিতিতে শুভেন্দু দাবি করেছেন, বাংলা আবাস যোজনার নাম অবিলম্বে ফের প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হোক। 

আরও পড়ুন: Bowbazar: ইস্ট-ওয়েস্ট মেট্রোর রুট বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর। Bangla News

পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, '১০০ দিনের কাজ আদতে তৃণমূলের ছোট ও মাঝারি স্তরের নেতা-কর্মীদের অবৈধ আয়ের উৎস হয়েছে। ১০০ দিনের কাজের টাকা বেরিয়ে যায়, অথচ বাস্তবে কোনও কাজ হয় না'। 

রাজ্যকে নিশানা শুভেন্দুর

এই নিয়ে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বাংলার বিরোধী দলনেতা হয়ে কী করে একথা বলে, এরাজ্য থেকে পয়সা তুলে নিয়ে এত বড় বড় কথা কিসের!" বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাল্টা বলেন, "যে টাকা কেন্দ্র পাঠিয়েছে তা সমানভাবে বণ্টন করা হচ্ছে না কেন?"

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget