এক্সপ্লোর

Swachh App: 'স্বচ্ছ' অ্যাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কী কী পরিষেবা পাওয়া যাবে?

আপাতত রাজ্যের ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এই অ্য়াপ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: যেখানে সেখানে আবর্জনা ফেলার দিন এবার শেষ। এখন থেকে কোথাও দীর্ঘদিন আবর্জনা জমে থাকতে দেখলেই, তা রাজ্য সরকারকে জানাতে পারবে সাধারণ মানুষ। আবর্জনা ও নাগরিক সমস্যা সমাধানের নতুন 'স্বচ্ছ' অ্যাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এই অ্যাপের মাধ্যমে আবর্জনার ছবি সরাসরি তুলে পাঠাতে পারবেন নাগরিকরা। দ্রুততার সঙ্গে করা হবে সমস্যার সমাধান। আপাতত রাজ্যের ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এই আপাতত রাজ্যের ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এই অ্যাপের, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, '১২০টির বেশি ULB (আরবান লোকাল বডিস) রয়েছে এই 'স্বচ্ছতা' অ্যাপ চালু হল আমরা এটা পৌঁছে দেওয়ার কাজ করব। তাও আবার ডিজিটাল মাধ্যমে। 

রাজ্যকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে 'স্বচ্ছ অ্যাপ' চালু করল রাজ্য সরকার। শনিবার নিউটাউনের ওয়েস্টিন হোটেলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই অ্যাপেই আবর্জনার সাফাইয়ের আর্জি জানাতে পারবে সবাই। সমাধানও হবে দ্রুততার সঙ্গে। রাজ্যের ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে 'স্বচ্ছ অ্যাপ'। যার মধ্যে রয়েছে আসানসোল ও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। উত্তর ২৪ পরগনার বসিরহাট ও মধ্যমগ্রাম পুরসভা, দক্ষিণ ২৪ পরগনার পূজালি, কোচবিহারের তুফানগঞ্জ, পূর্ব মেদিনীপুরের কাঁথি, নদিয়ার কৃষ্ণনগর, বীরভূমের নলহাটি, হুগলির বৈদ্যবাটি পুরসভায় চালু হচ্ছে পাইলট প্রজেক্ট। 

মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি পশ্চিমবঙ্গের ১০টি পৌরসভা, কর্পোরেশন এই কর্মসূচিতে... আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে ১২০টির বেশি ULB রয়েছে আমরা ধীরে ধীরে সেই জায়গায় আমরা এই স্বচ্ছতার অ্যাপ চালু হল আমরা এটা পৌঁছে দেওয়ার কাজ করব'।

কীভাবে কাজ করবে 'স্বচ্ছ অ্যাপ'?

এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তাঁর সমাধান করবেন।

সরকার পরিবর্তনের পর স্বচ্ছতায় জোর এনেছে রাজ্য সরকার। রাস্তায় ১০০ মিটার দূরত্বে বসানো হবে ডাস্টবিন। যততত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য ৩ মাস সচেতনার কাজও চালানো হবে। ৩ মাস পর যত্রতত্র নোংরা ফেলে ফাইন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'সারা পশ্চিমবাংলায় আমি জায়গায় জায়গায় ১০০ মিটার দূরত্বে আমি ডাস্টবিন বসাব ৩ মাসে। ৩ মাস আপনাদের সময় দেব। ৩ মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা (ময়লা) ফেলেন সেটা চিপস হোক ডাব হোক থুতু হোক আর পানের পিক হোক ৩ মাস বাদে কিন্তু ফাইন করা হবে। সারা রাজ্যে হবে কারণ এটা কী বললাম, স্বচ্ছ অ্য়াপ এবং যে কোনও জিনিস আমাদের শহরকে সুন্দর করার জন্য।' 

শহরকে পরিচ্ছন্ন রাখতে রাজ্য সরকারের এই উদ্যোগের  প্রশংসা করেছেন সাহিত্যিক থেকে শিক্ষাবিদরা।

এর আগে 'নির্মল বাংলা' মিশন চালু করেছিল তৃণমূল সরকার। কেন্দ্রের তরফে রয়েছে স্বচ্ছ ভারত প্রকল্প! সরকার বদলের পর এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে 'স্বচ্ছ অ্য়াপ'।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget