এক্সপ্লোর

Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…

Swastika Mukherjee: স্বস্তিকা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এক ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

কলকাতা: পরমব্রত চট্টোপাধ্য়ায়ের 'রগড়ানি' মন্তব্যের সমর্থনে পোস্ট। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। গড়িয়াহাট থানায় জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। প্রায় এক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ২০২১ সালে পরমব্রতর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন জানিয়েছিলেন স্বস্তিকা। রাজ্যে পালাবদলের পর সেই নিয়ে ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় 'উস্কানি' দেওয়ার মামলা দায়ের হয়েছে। তাতেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। (Swastika Mukherjee)

শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দেন স্বস্তিকা। সেখানে এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ এবং ১৫৩ ধারায় এফআইআর দায়ের হয়েছিল। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। স্বস্তিকাকে নোটিস পাঠানো হয়েছিল। সেই মতো শনিবার দুপুরে। গড়িয়াহাট থানায় পৌঁছন স্বস্তিকা। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার। বয়ান রেকর্ড করা হয় অভিনেত্রীর। জানতে চাওয়া হয়, কী কারণে ওই পোস্টটিকে সমর্থন করেছিলেন তিনি? এর পরই রাজ্যে অশান্তির ঘটনা ঘটে। সেগুলির ব্য়াপারে অবগত ছিলেন কি না, জানতে চাওয়া হয়। স্বস্তিকা নিজের বক্তব্য জানিয়েছেন। পরমব্রতকেও পুলিশ নোটিস দিয়েছে। তবে পরমব্রত এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। (Kolkata News)

আরও পড়ুন: দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও

যে মামলায় হাজিরা দিলেন স্বস্তিকা, সেটি সম্প্রতি দায়ের হয়েছে। তবে ঘটনার প্রেক্ষাপট ২০২১ সালের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র তদানীন্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শিল্পীদের রাজনীতিতে আসা নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তাঁকে বলতে শোনা যায়, "শিল্পীদের বলছি, আপনারা নাচুন, গান। আপনাদের যাত্রা শুরুই হয় রগড়ানি দিয়ে। আপনাদের অনেক রগড়ানি খেতে হবে। তার পর জায়গায় পৌঁছবেন।" 
 
 
২০২১ সালের নির্বাচনের ফল বেরনোর পর নিজের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে পরমব্রত লেখেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক'। পরমব্রতর ওই মন্তব্যের নিচে স্বস্তিকা লেখেন, 'হা-হা-হা, হোক হোক হোক'। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটেছে রাজ্যে। তৃণমূলকে হটিয়ে সরকার গড়েছে বিজেপি। আর তার পরই পরমব্রতর ওই মন্তব্য় নিয়ে অভিযোগ দায়ের হয়। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ সেন নামের আইনজীবী। তাঁর দাবি, ২০২১ সালের ২ মে বিকেল ৪টে নাগাদ তৃণমূলের জয়ের পরই ওই লেখাটি পোস্ট করেন পরমব্রত। সেই মন্তব্যে সমর্থন জানান স্বস্তিকা। এর পরই রাজ্যে একের পর এক বিজেপি কর্মী খুন হন, নারী নির্যাতনের ঘটনা ঘটে বলে দাবি ওই আইনজীবীর। ভোট পরবর্তী হিংসায় পরমব্রত এবং স্বস্তিকা উস্কানি জুগিয়েছিলেন বলে অভিযোগ দায়ের করেন তিনি। এর পরই তদন্তে নামে পুলিশ। তলব করা হয় স্বস্তিকাকে।
 
অভিযোগকারী আইনজীবী জয়দীপ বলেন, "পরমব্রত যে পোস্ট করেছিলেন, সেই সময় হিংসা শুরু হয়ে গিয়েছিল। ওঁর পোস্টটি পরিষ্কার ভাবে বৃহত্তর হিংসায় উস্কানি জুগিয়েছিল। আমার মতে ওঁর পোস্টটি সরাসরি ১০৭ ধারার আওতায় আসে। চাইলে হেফাজতে নিয়ে ওঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।" এই মামলা নিয়ে দিলীপের বক্তব্য, "২০২১ সালের নির্বাচনের পর বহু লোক হিরো হয়ে গিয়েছিল। আমাদের লোকেরা যখন মার খাচ্ছিল, বাড়ি ভাঙা হচ্ছিল, ঘরছাড়া হচ্ছিল, সেই সময় সমবেদনা না জানিয়ে এরা আক্রমণকারীদের উস্কানি দিয়েছে, বাহবা দিয়েছে। এরা তাদের চেয়েও বড় অপরোধ। তার বিচার হবে। কেউ অভিযোগ করেছে। তদন্ত চলছে।" পরমব্রত এখনও হাজিরা দেননি। তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget