এক্সপ্লোর

Tab Scam: জেলায় জেলায় ট্যাবের টাকা উধাও, অবশেষে জালে মাস্টারমাইন্ড

Tab Scam: স্কুলের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে ট্যাবের টাকা গায়েব করা হচ্ছিল। এই জালিয়াতি কাণ্ডে মাস্টারমাইন্ড জুয়েলের নাম আগেই উঠে এসেছিল সিবিআই- এর তদন্তে, এমনটাই খবর সূত্রের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী : সরকারি প্রকল্পের নাম 'তরুণের স্বপ্ন'। সেই প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়। সরকারি প্রকল্পের টাকা নিয়েই নয়ছয় হচ্ছিল অনেকদিন ধরে। জেলায় জেলায় গায়েব হয়ে যাচ্ছিল ট্যাব কেনার টাকা। ইতিমধ্যেই ট্যাব জালিয়াতি কাণ্ডে অনেকজনকেই গ্রেফতার করা হয়েছে। এবার জালে এল মাস্টারমাইন্ড। জানা গিয়েছে, এই মাস্টারমাইন্ড মাজিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ধৃত ব্যক্তির নাম মহম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েল। উত্তর দিনাজপুরের চোপড়ার কোর্টগাছ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। স্কুলের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে ট্যাবের টাকা গায়েব করা হচ্ছিল। এই জালিয়াতি কাণ্ডে মাস্টারমাইন্ড জুয়েলের নাম আগেই উঠে এসেছিল সিআইডি- এর তদন্তে, এমনটাই খবর সূত্রের। জানা গিয়েছে, ট্যাবের টাকা উধাওয়ের পর নেপালে পালিয়ে গিয়েছিল জুয়েল। দেশে ফিরতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এই ব্যক্তির নামে। অবশেষে ট্যাবের টাকা গায়েব করার পিছনে থাকা মূল চক্রীকে গ্রেফতার করা হয়েছে। 

কেন জুয়েলকেই মূলচক্রী বলছে পুলিশ 

মাস খানেক আগে এই ট্যাব কাণ্ড নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যে। তরুণের স্বপ্ন - এই সরকারি ট্যাব প্রকল্পের টাকা উধাও হয়ে যাচ্ছে, এমন অভিযোগ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন থানায় জমা পড়েছিল। কলকাতা পুলিশের আওতাতেও এসেছিল অভিযোগ। শুরু হয় তদন্ত। ধরপাকড়ও হয়। তখনই বারংবার উঠে আসে এই জুয়েলের নাম। কিন্তু এতদিন ধরা পড়েনি সে। অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ২০২২ সালে মাজিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক অবসর নেন। তারপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয় মহম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েল। স্কুলের পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার যে ওয়েব পোর্টাল ছিল তা এই জুয়েলই নিয়ন্ত্রণ করত। আর সেই সুযোগেই ট্যাবের টাকা সাফ করেছিল সে। টাকা উধাওয়ের পর জুয়েল পালিয়ে যায় নেপাল সীমান্তে। পরে দেশে ফেরার পর উত্তর দিনাজপুরের চোপড়ার কোর্টগাছ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। 

ঠিক কী কারণে মাজিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েল সরকারি প্রকল্পে আসা ট্যাবের টাকা উধাও করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আর কে বা কারা জুয়েলের সঙ্গে এই জালিয়াতি চক্রে যুক্ত তাও জানার চেষ্টা চলছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget