এক্সপ্লোর

Tallah Bridge: তিন মাসের মধ্যেই খুলে যাবে টালা ব্রিজ, জানালেন পূর্তমন্ত্রী

তিনি জানিয়েছেন, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ খুলে দেওয়া হবে। করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়। যদিও ৩ মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

কলকাতা: ৩ মাসের (Three Months) মধ্যে টালা ব্রিজ (Tallah bridge) খুলে দেওয়া হবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য। ব্রিজ পরিদর্শনের পর একথা জানালেন পূর্তমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। তিনি জানিয়েছেন, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ খুলে দেওয়া হবে। করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়। যদিও ৩ মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছিল।

উল্লেখ্য, উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টালা ব্রিজ।    স্বাস্থ্য পরীক্ষায়  ধরা পড়েছিল পুরানো এই সেতুর র্জীর্ণ অবস্থার বিষয়টি। তার পরেই রেলের সঙ্গে আলোচনার করে সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইসঙ্গে নতুন করে সেতুটি তৈরির কাজও শুরু হয়। টালা ব্রিজ বন্ধ থাকায় আপাতত বিকল্প পথে যান চলাচল করছে। টালা ব্রিজ খুলে গেলে যান চলাচলের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, তা মিটে যাবে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আসন্ন পয়লা বৈশাখের আগেই নতুন চেহারায় খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ। এমনই চিন্তাভাবনা রয়েছে সরকারের। রাজ্য বিধানসভায় সরকারের এই পরিকল্পনার কথা গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন পূর্তমন্ত্রী। সরকারি সূত্রে জানানো হয়েছিল, ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করে, মার্চ-এপ্রিলে নাগাদ রেল ওভারব্রিজ খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিন সেতু পরিদর্শনের পর মন্ত্রী জানালেন, তিন মাসের মধ্যেই এই ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

নতুনভাবে টালা ব্রিজ গড়তে দুই বছরের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। করোনা পরিস্থিতিতে কাজে কিছু সমস্যা হয়। পরবর্তী কালে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের ৯০ শতাংশ সম্পূর্ণ করা হয়েছে। এরপর আগামী তিন মাসের মধ্যে এই সেতু চালু করা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন সেতুর কাজ পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এরপর মলয় ঘটক জানিয়েছেন, গোটা প্রকল্পের জন্য ৪৬৮ কোটি টাকা খরচ হয়েছে। শুধু মাত্র নতুন ব্রিজ তৈরিতে  ৩৪৮ কোটি টাকা খরচ হয়েছে।

উল্লেখ্য, শুধু কলকাতারই নয়, বৃহত্তর উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলার যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget