এক্সপ্লোর

Tanmay Bhattacharya: ৪০ কেজি ওজনের মহিলার কোলে ৮৩ কেজি ওজনের পুরুষ বসলে ফিট থাকে কি না জানি না: তন্ময় ভট্টাচার্য

Tanmay Bhattacharya Update: এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে।

কলকাতা: সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে (Tanmay Bhattacharya) জিজ্ঞাসাবাদ করল পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। পরিকল্পিত কুৎসা, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। 

তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ: এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। ইতিমধ্যেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে পরিকল্পিত কুৎসা বলে মন্তব্য করেছেন সাসপেন্ডেড সিপিএম নেতা। ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাকে কি না, আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা।

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। যার ভিত্তিতে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে FIR। সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। অভিযোগকারী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেছিলেন। তখনই সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারায় মামলা হয়েছে। এই অভিযোগ ওঠার পর, দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম।

সাংবাদিকের অভিযোগ বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Malda News: মিলল না অ্যাম্বুলেন্স, রোগীকে নিয়ে যাওয়ার জন্য ভরসা খাটিয়া; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget