এক্সপ্লোর

TET Scam: পড়ুয়া ভর্তির ২১ কোটি টাকা হাতিয়েছেন মানিক! চাঞ্চল্যকর দাবি তাপসের

Tapas Mondal: দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছেন তাপস।

সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিন্হা ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: টেট-দুর্নীতির (TET Scam) মামলায় মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) বয়ান রেকর্ড করেছে ইডি (Enforcement Directorate)। এবার সেই তাপস মণ্ডলই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একের পর বিস্ফোরক তথ্য সামনে আনলেন। তাঁর দাবি, অফলাইন রেজিস্ট্রেশনের নামে ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। আর সেই টাকা ব্যক্তিগত কাজে লাগিয়েছিলেন মানিক ভট্টাচার্য। 

এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক তাপস

দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছেন তাপস। সোমবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মানিকবাবু সভাপতি হিসেবে যা সিদ্ধান্ত নিয়েছেন, বা করেছেন সেটা ওঁর ব্যক্তিগত। উনি ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নিয়ে কী করেছেন, আমি জানি না। এখন বুঝতে পারছি, ব্যক্তিগত কাজে তা ব্যবহার করেছেন।'

মানিক-মামলায় এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান হাতিয়ার তারই ঘনিষ্ঠ তাপস। আর সেই তাপস মণ্ডলই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি সভাপতি সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন!

টেট-দুর্নীতির মামলায় মানিককে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠ অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপসকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ বার প্রথম এবিপি আনন্দে মুখ খুললেন সেই তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আদালতে দাবি করেছিল, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যের ছ’শোর বেশি D.EL.ED কলেজে অফলাইনে ভর্তির জন্য পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। সেই নগদ টাকা সরাসরি পৌঁছে গেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। 

আরও পড়ুন: Hooghly News: ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের পুরোনো চন্দননগর কোর্টের ছাদের একাংশ, ক্ষোভ উগরে 'নয়া বিল্ডিংয়ের' দাবি

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, এনিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তাপস। তাঁর কথায়, "Abtta এর অধীনে ৩৫০ কলেজ রয়েছে। মোট আসন সংখ্যা ৪২ হাজার ৫০০। অনলাইন ভর্তিতেসব সংখ্যা ফিলআপ হয় না। সেই কারণে ২০১৮ সাল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অফলাইন কলেজগুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এই নিয়ে কলেজগুলি আমাকে জানায়। কলেজ কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, আসন না পূর্ণ না হলে কলেজগুলো বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমি পর্ষদ সভাপতি মানিকবাবুর সঙ্গে আলোচনায় বসি। সিদ্ধান্ত হয় ৪ হাজার ৭০০ টাকার বিনিময়ে অফলাইন ভর্তি নেওয়া হবে। Ncte guideline-এর নিয়মের বাইরে এই সিদ্ধান্ত ছিল সেটা মানছি। বেআইনি কাজ মানিকবাবুও করেছিলেন, আর আমরাও করেছি।"

তাপসের দাবি, টাকার বিনিময়ে হাজার হাজার প্রার্থীকে অফলাইন ভর্তি নেওয়া হয়। আর সেই বিপুল টাকার পুরোটা নগদে মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছেছিল বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। বলেন, "২০১৮-২০২০ সাল পর্যন্ত মোট ৪০ হাজার ছাত্র-ছাত্রী অফলাইন মাথাপিছু ৪ হাজার ৭০০ টাকা নিয়ে ভর্তি করা হয়। দফায় দফায় সেই ভর্তির টাকা কলেজগুলির তরফে আমার কাছে আসে। মহিষবাথানের অফিস থেকে সেই টাকা মানিকবাবু লোক পাঠিয়ে নিয়েছেন। নগদ টাকা, কোনও ব্যাঙ্ক মারফত বা চেকে এই payment হয়নি। সেই টাকা তিনি কী করেছেন, তিনি জানেন।"

২১ কোটি টাকা হাতিয়েছেন মানিক!

এ দিকে, তাপসের দুই হিসাব রক্ষককেও এবার তলব করেছে ইডি। বৃহস্পতিবার তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে দাবি, দুই হিসাব রক্ষক গৌতম দাস এবং তাপস মিশ্র মূলত মহিষবাথানের অফিসে বসতেন। তাঁরাই নগদ টাকার লেনদেন দেখতেন বলে ইডি সূত্রে দাবি। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget