এক্সপ্লোর

Sougata Roy: "BJP বলছে চলে আসুন, আমাকে ব্ল্য়াঙ্ক চেকও দিয়েছে", চাঞ্চল্য়কর দাবি সৌগতর, পাল্টা তাপস

Sougata Roy On BJP: বিজেপিকে নিয়ে চাঞ্চল্য়কর দাবি সৌগত রায়ের, পাল্টা কী বললেন তাপস রায় ?

কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: বিজেপি বলছে চলে আসুন, আমাকে ব্ল্য়াঙ্ক চেকও দিয়েছে। চাঞ্চল্য়কর দাবি করলেন সৌগত রায়।  প্রবীণ সাংসদের দাবি, আমাদের সবার সঙ্গে কথা বলছে বিজেপি, বলছে, যা চাইব তাই দেবে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তাপস রায়।

আরও পড়ুন, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে প্রবেশের আশঙ্কা, ঘনীভূত হতে পারে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যেজুড়ে

রাজনীতিতে সংখ্যা বড় বালাই। সংখ্যা যার দিকে, ক্ষমতার রাশ তার হাতে। তৃণমূলের ভোটে ভরাডুবির পর ২০ জন তৃণমূল সাংসদ হঠাৎ করে বিদ্রোহ করে এনসিপিআই-তে যোগ দেন। এখন তারা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক। কীভাবে গোটা বিষয়টা ঘটেছে, তাও খোলসা করেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়া। NCPI সাংসদ  জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন ,NCPI এটা আমাকে বিজেপিরা আমাদের NCPI-তে নিয়ে গেছে। আমরা বিজেপিতে যাওয়ার জন্য গেছি। সেটা করছে সবাই, বিজেপির নেতারা। অ্য়ান্টি ডিফেকশন ল' থেকে বাঁচানোর জন্য, যাতে আমাদের ৩ জন সদস্য সরে না যায়, আবু তাহের খান, ইউসূফ পাঠান, খলিলুর রহমান। তার জন্য ওরাই (বিজেপি) করছে। আমরা জানতামও না। আমরা NCPI হইনি, এটা আমাদের কাগজে কলমে করে আগামীতে বিজেপিতে নেওয়া হবে।

 এখন রাজনৈতিক মহলে জল্পনা হল, কীভাবে দলত্য়াগ বিরোধী আইন এড়িয়ে NCPI সাংসদরা সরাসরি বিজেপিতে যাবেন? তার জন্য় কত সংখ্য়া লাগবে? মুর্শিদাবাদের তিন সংখ্য়ালঘু সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিতে না চাইলে, বাকি তৃণমূল সাংসদ কীভাবে কীভাবে যোগাড় করবেন বিদ্রোহীরা? এই আবহেই চাঞ্চল্য়কর দাবি করেন সৌগত রায়।

এবিপি আনন্দ: বিজেপি কি বাকি সাংসদদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে?
সাংসদ  সৌগত রায়: সবার সাথেই চেষ্টা করছে। আমি কারও নাম বলতে পারব না। যে ক'জন বাকি আছে, সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করছে। বিজেপির কাছে টাকা আছে ক্ষমতা আছে। ওরা দিল্লিতে ক্ষমতা ব্যবহার করতে পারে, পশ্চিমবাংলায় লোককে ভয় দেখাতে পারে, অত্যাচার করতে পারে। সেই ক্ষমতা ওরা যতক্ষণ পারে ব্যবহার করবে। 
এবিপি আনন্দ: মানে, আপনাদের তৃণমূলের বাকি যারা আছে সবাইকে? 
 সাংসদ সৌগত রায়: সবাইকে। 

শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায় বলেন,সৌগত রায় তো আরেক জন। কতগুলি দল করেছেন, কী কী করেছেন, তিন মাসের মন্ত্রীসভায় ছিলেন। ..কতরকমের কংগ্রেস করেছেন। উনি মানুষের আবার সমালোচনাও করেন। উনি কখন কী বলবেন, ঠিক নেই। কালকে উনি অন্য কথা বলতে পারেন।' কিন্তু বিজেপি যাই বলুক, সৌগত রায় এখানেই থামেননি। সাংসদ সৌগত রায় বলেন, আমায় করেছিল, আমি তো ওদের বলেই দিয়েছি। আমি যাব না বিজেপিতে নীতিগতভাবে। অ্যাপ্রোচ করতে ওরা কাউকে বাদ রাখছে না। বলছে, চলে আসুন। বিজেপির তো আর কোনও নীতিগত প্রশ্ন নেই। চলে আসুন। এই পাবেন, তাই পাবেন। ওদের লোক আছে ফিট করা। যারা এই কাজটা করে।  ভূপেন্দ্র যাদব আছে, সিএম রমেশ আছে, নিশিকান্ত দুবে আছে। চলে আসুন। যা চাইবেন তাই দেব। ব্ল্যাঙ্ক চেক।' কে কোন খেলা খেলছে, তা নিয়ে বিতর্ক চলছে। চলবে। কিন্তু পতাকার রং নির্বিশেষে, রাজনীতির ক্ষমতা ভোগ করতে গিয়ে, নীতি নৈতিকতার কথা কি আদৌ কোনও দল মনে রাখছে, না কি ক্ষমতাই সব?

 

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget