এক্সপ্লোর

Tapsia Fire: আগুনের গ্রাসে শেষ জীবনের সঞ্চয়, হাহাকার তপসিয়ার মজদুর বস্তিতে

Kolkata News: বছরের শেষটা সবটা শেষ করে দিয়ে দিল। পুড়ে ছাই হয়ে গেল মাথা গোঁজার আশ্রয়, চলে গেল শেষ সহায়-সম্বলটুকুও।

কলকাতা: ঘর গেছে, তার সঙ্গে হারিয়ে গেছে শেষ সম্বলটুকুও। কয়েক ঘণ্টার মধ্য়ে শেষ হয়ে গিয়েছে গোটা জীবনের সঞ্চয়। চোখের জল আর বাধ মানছে না। তপসিয়ার (Tapsia Fire) মজদুর বস্তির বাসিন্দাদের চোখে মুখে এখন শুধুই হারানোর যন্ত্রণা। 

হাহাকার তপসিয়ার মজদুর বস্তিতে: বছরের শেষটা সবটা শেষ করে দিয়ে দিল। পুড়ে ছাই হয়ে গেল মাথা গোঁজার আশ্রয়, চলে গেল শেষ সহায়-সম্বলটুকুও। কালও যা ছিল, আজ তার অবশিষ্টটুকুও নেই। নতুন করে শুরু করার কথা ভাবতে গেলেও কেঁপে উঠছেন EM বাইপাস লাগোয়া সায়েন্স সিটির পিছনে মজদুর বস্তির বাসিন্দারা। এখানকারই বাসিন্দা মহম্মদ সোলেমান। পেশায় গাড়িচালক। ২ ছেলে পরীক্ষার রেজাল্ট ভাল হয়েছে। সেই খুশিতে বড়দিনে কেক নিয়ে বাড়ি ফিরবেন বলে ভেবেছিলেন। কিন্তু তা আর হল না। নিক্কোপার্কের কাছ থেকেই দেখলেন দূরে জ্বলছে সবকিছু। এখানকারই বাসিন্দা নাজদা বেওয়া। ১২ জানুয়ারি তাঁর মেয়ের বিয়ে। অমানসিক পরিশ্রম করে, একটু একটু করে টাকা জমিয়ে একজোড়া সোনার কানের দুল আর একজোড়া রূপোর পায়ের তোড়া বানিয়েছিলেন। আগুনে শেষ সব। তাঁর কথায়, "আমরা বাড়িতে ছিলাম। আগুন লাগল, তখন বাচ্চাদের আর ডকুমেন্টস নিয়ে ছুটেছি। মাথা কাজ করেনি তখন আর। জিনিস, টাকা, না গয়না নাকি জীবন বাঁচাব!''

আগুনে সর্বস্ব হারিয়েছেন পারভিন বিবি ও শেখ পারভেজ হোসেন-ও। দুজনে হাওয়াই চটির ফিতে কাটার কাজ করেন। দেড়মাস আগে মেয়ের জন্য সেলাইয়ের মেশিন কিনেছিলেন। সর্বগ্রাসী আগুনে গলে গিয়েছে মেশিন। ১০ বছর আগেও লেগেছিল আগুন। সেবার হাড়ি, কড়াইটুকু বাঁচাতে পেরেছিলেন। এবার তাও হয়নি। তিনি বলেবন, "এক দেড় মাস আগে মেশিন কিনেছি। মেয়ে মেশিনে সেলাই করছিল। মেশিনটা বের করতে পারিনি পুরোটা।'' মজদুর বস্তির আরেক বাসিন্দা আবেদা বিবি। পরিচারিকার কাজ করেন। যখন পাশের বহুতলে কাজ করছিলেন, তখনই দেখতে পান আগুনের লেলিহান শিখা। দৌড়ে আসতে আসতে সব শেষ। আবেদা বিবি বলেন, "ধোঁয়া দেখেই ছুটে এসেছি। কিন্তু কিছু করতে পারিনি।'' সব হারানোর তালিকায় রয়েছেন টুকটুকি খাতুনও। স্বামী গাড়িচালক। তারও সব কিছু পড়ে ছাই। টুকটুকি খাতুনের কথায়, "স্কুলে গেছিলাম বাচ্চাদের নিয়ে রেজাল্ট আনতে। এসে দেখি পুড়ে ছাই হয়ে গিয়েছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rabindra Sarobar: সঙ্কটে মহানগরের ‘ফুসফুস’? রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণের অভিযোগ

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget