এক্সপ্লোর

BSF Jawan Purnam Kumar Shaw: 'দেশের হয়ে যেন আরও কাজ করতে পারি,' তারকেশ্বরে গিয়ে প্রার্থনা পূর্ণম কুমার সাউয়ের

Hooghly News: মায়ের ইচ্ছে পূরণ করতে সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন পূর্ণম কুমার সাউ। 

সোমনাথ মিত্র, হুগলি: ২১ দিন পাক রেঞ্জার্সের হাতে বন্দি হয়েছিলেন BSF জওয়ান। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গত ১৪ মে দেশে ফেরেন পূর্ণম কুমার সাউ। গত সপ্তাহের রিষড়ার বাড়িতে ফিরেছেন তিনি। আর এবার তাঁর মায়ের ইচ্ছে পূরণ করতে পুজো দিলেন তারকেশ্বর মন্দিরে। 

ছেলে বাড়ি ফিরলে তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন বলে মানত করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের মা। মায়ের ইচ্ছে পূরণ করতে সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন পূর্ণম কুমার সাউ। এদিন দুপুর বারোটা নাগাদ তারকেশ্বর মন্দিরে পৌঁছন BSF জওয়ান। সঙ্গে ছিলেন মা, স্ত্রী, পুত্র এবং আরও কয়েকজন আত্মীয়। পুজোর সামগ্ৰী কিনে বাকিদের সঙ্গে দাঁড়িয়েছিলেন পুজোর দেওয়ার জন্য লাইনে। ঠিক সেই সময় মন্দিরের এক পুরোহিতের দেখতে পান তাঁকে। সঙ্গে সঙ্গে জওয়ান ও তাঁর পরিবারকে লাইন থেকে সরিয়ে নিয়ে যান তিনি। বিশেষ ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করেন তারকেশ্বর মন্দিরের পুরোহিতরা।

পরিবার নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢালেন পূর্ণম। এরপর ধুপ ,বাতি জেলে আরতি করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশে কালী মন্দিরে গিয়েও পুজো দেন। এদিন তাঁকে দেখতে মন্দিরে ভিড় জমান বহু মানুষ। এমনকী তাঁর সঙ্গে নিজস্বী তোলেন অনেকে। তারকেশ্বর মন্দিরের পুরোহিত লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "ওঁর মতো সৈনিক, যিনি দেশের হয়ে প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, আজ তাঁর হয়ে পুজো করতে পেরে আমি গর্বিত হলাম।'' পুরোহিত আরও জানান,  উনি কাউকেই পরিচয় দেননি। লাইন দাঁড়িয়েছিলে। আমি খবর পেয়ে ওঁকে নিয়ে এসে পুজো করালাম। কারণ, ওঁরাই আমাদের রক্ষা কর্তা। ওঁদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। ওঁদের জন্য যদি ভালভাবে বাবার কাছে প্রার্থনা না করাতে পারি, তাহলে কার জন্য প্রার্থনা করব! তাই ওঁদের সুস্থতা কামনা করলাম বাবার কাছে। সঙ্গে আরও অনেক পুরোহিত ছিলেন। 

পুজো দেওয়ার পর পূর্ণম কুমার সাউ বলেন, "পুজো দিয়ে ভাল লাগছে। মা একটা মানত করেছিলেন ছেলে ফিরলে তারকেশ্বর যাওয়া হবে। তাই আমরা এখানে এসে পুজো দিলাম। সকলে যাতে ভাল থাকে তাই প্রার্থনা করলাম।  যাতে সবর্দা দেশের হয়ে কাজ করতে পারি তাও প্রার্থনা জানালাম বাবার কাছে।'' তাঁর স্ত্রী রজনী সাউ বলেন, "আমি মানত করেছিলাম স্বামী ফিরলে এখানে আসব। তাই এসে পুজো দিলাম । খুব ভালো লাগছে। বাবার কৃপা ছিল এবং দেশের সমস্ত জনতা আমাদের পাশে ছিল।''

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget