এক্সপ্লোর

Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল

Tarakeshwar Shraboni Mela Updates: পুরাণ মতে, সোমবার বাবা মহাদেবের জন্ম বার হিসাবে ধরা হয়। তাই  সোমবার বাবার মাথায় জল ঢালা মানেই পূণ্য অর্জন, এই বিশ্বাসে ভর করেই আসেন, হাজার হাজার মানুষ

সোমনাথ মিত্র, তারকেশ্বর: আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর বিশেষ এই দিন উপলক্ষ্যে উপচে পড়া ভিড় শ্রাবণী মেলায়। লক্ষাধিক অনুরাগীদের সমাগম হয়েছে তারকেশ্বর মন্দিরে, আর এই ভিড় সামাল দিয়ে, যথেষ্ট তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই শ্রাবণী মেলাকে জাতীয় মেলা বলে ঘোষণা করেছে, নতুন বিজেপি সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তারকেশ্বরে উপস্থিত হয়ে, উদ্বোধন করে গিয়েছে শ্রাবণী মেলার। একাধিক নতুন পদক্ষেপ , যাত্রী সুরক্ষায় বিশেষ নজর , আলোক সজ্জা সহ বিশেষ বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করার মধ্যে দিয়ে, লক্ষ লক্ষ ভক্তরা চলেছেন তারকেশ্বরের শ্রাবণী মেলায়। 

কেন সোমবারেই তারকেশ্বরে জল ঢালতে আসেন ভক্তরা? আজকের ছবিটা কেমন?

পুরাণ মতে, সোমবার বাবা মহাদেবের জন্ম বার হিসাবে ধরা হয়। তাই  সোমবার বাবার মাথায় জল ঢালা মানেই পূণ্য অর্জন, এই বিশ্বাসে ভর করেই আসেন, হাজার হাজার মানুষ। সেই বিশ্বাসকে মান্যতা দিয়েই, প্রতি সোমবার লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় জমান তারকেশ্বর মন্দিরে। দীর্ঘ ৩৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে, বাবা তারকনাথের মন্দিরে জল ঢেলে তৃপ্তি পান অনুরাগীরা। অন্যান্য বারের মতো, এবারের ছবিটাও একইরকম। গতকাল থেকেই ভক্তের ভিড় উপচে পড়ছে মন্দিরে। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতেই জল ঢালছেন ভক্তরা। 

তারকেশ্বর যাত্রীদের জন্য ট্রেন বা বাসের বাড়তি পরিষেবা

ভক্তদের সুবিধার্থে তারকেশ্বর থেকে ৫টি রুটে নতুন সরকারী বাস পরিষেবা চালু করেছে রাজ্য প্রশাসন। তারকেশ্বর আপ ও ডাউন ট্রেন লাইনে বিগত দিনের তুলনায় অনেক বেশী লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে রেল দফতর। স্টেশনে অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তাতেও আছে হাজার হাজরা পুলিশ। যাত্রীদের সুবিধার্থে চলছে মাইকিং। জল ঢালার সময়ে যাতে কেউ হুড়োহুড়ি না করে , তার জন্য যাত্রীদের সতর্ক করা হচ্ছে। তারকেশ্বর মন্দিরের কয়েক কিলোমিটার আগে থেকে একাধিক লক গেট করে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে, রবিবার ও সোমবার দুধ পুকুরে বন্ধ রাখা হয়েছে সাউন্ড ও লেজার লাইট শো। রাস্তার রাস্তার প্রশাসনের পক্ষ থেকে একাধিক সেবা শিবির খোলা হয়েছে।

 

আরও পড়ুন: Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget