এক্সপ্লোর

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'

সব কিছুর জন্যই ঈশ্বরকেই ধন্যবাদ জানালেন তাঁরা। বললেন, ওপরওয়ালার অসীম কৃপাতেই  বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। 

মালদা: মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছেন। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না যে বেঁচে আছেন। এযেন নতুন জন্ম। কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারছেন না সেই ভয়ঙ্কর সময়ের ঘোর, যখন তাঁরা ভেবেছিলেন মৃত্যু নিশ্চিত। শ্রাবণ মাসে বাবাধাম দর্শন সেরে তারাপীঠে পুজো দিতে এসে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে পড়ে মালদার তিওয়ারি পরিবার।  পুখুরিয়া থানার নসিপুরের বাসিন্দা তাঁরা। সেই অভিশপ্ত রাতে তারাপীঠে এসে  বিদেশিনী হোটেলেই ছিলেন তাঁরা। একই ঘরে পরিবারের ৭ জন ছিলেন। মৃত্যুকে দেখেছেন একেবারে কাছ থেকে। তবে কোনওক্রমে প্রাণ বেঁচেছে তাঁদের। এখন এই সব কিছুর জন্যই ঈশ্বরকেই ধন্যবাদ জানালেন তাঁরা। বললেন, ওপরওয়ালার অসীম কৃপাতেই  বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। 

সেদিন রাতেই হোটেলে চেক ইন করেছিলেন। সারা দিনের যাতায়াতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। সোমবার ভোরে আচমকাই চিৎকারে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। চোখ খুলতেই তাঁরা দেখতে পান, হোটেলের চারপাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  হোটেল চত্বর তখন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তাই প্রাণ বাঁচাতে ছুটে যান বারান্দায় । টের পাচ্ছিলেন ছড়াচ্ছে আগুন। সিঁড়ি দিয়ে নামতে গেলে মৃত্যু অনিবার্য। তাই বারান্দায় থেকে যদি নিচে নামতে পারেন ...তাই সেখান থেকেই চিৎকার করতে থাকেন তাঁরা। টের পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল বাহিনী। ততক্ষণে আগুন ও ধোঁয়ার কারণে হোটেলের পরিস্থিতি ভয়াবহ। 

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বারান্দা থেকে তিওয়ারি পরিবারের সাত সদস্যকে উদ্ধার করা হয়। বড় কোনও শারীরিক ক্ষতি ছাড়াই তাঁদের বের করে নিয়ে আসা সক্ষম হয়।  তবুও ঘটনার ভয়াবহতা এখনও তাড়া করে বেড়াচ্ছে পরিবারের সদস্যদের। বলছেন, ‘ভগবানের অসীম কৃপাতেই প্রাণ নিয়ে ফিরেছি’। সোমবার রাত প্রায় ৮টা নাগাদ নসিপুরের বাড়িতে ফিরে আসেন পরিবারের সদস্যরা। তবে বাড়ি ফিরেও আতঙ্ক কাটছে না। পরিবারের সদস্য টুম্পা পাণ্ডে তিওয়ারি বলেন, “ভগবানের অসীম কৃপাতেই আজ আমরা প্রাণ নিয়ে ঘরে ফিরতে পেরেছি।”

ভয়াবহ আগুন প্রাণ কেড়েছে অনেকের। অনেকে এখনও হাসপাতালে ভর্তি। বরাতজোরে প্রাণে বেঁচে ফিরেছেন যাঁরা, আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে তাঁদের। তারাপীঠ অগ্নিকাণ্ডের জেরে বিদেশিনী হোটেলের বিরুদ্ধে উঠেছে গুচ্ছ গুচ্ছ গাফিলতির অভিযোগ। আগুন তদন্তে নেমে  কড়া পদক্ষেপ নিয়েছে  জেলা প্রশাসন। এক ধাক্কায় তারাপীঠের ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
Advertisement

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget