এক্সপ্লোর

Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?

তারাপীঠে কোন কোন হোটেল বন্ধ হচ্ছে? একাধিক অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত

কলকাতা: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পদে পদে উঠছে গাফিলতির অভিযোগ।  তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, জানালেন রামপুরহাটের SDO। নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, দমকলের সার্টিফিকেট। আবাসিকদের একাংশের অভিযোগ, আগুন লাগার সময়ে ফায়ার অ্যালার্ম বাজেনি। হোটেলের পিছনের দিকে ফায়ার এক্সিট থাকলেও, সেখানকার গেটে ছিল তালা। যে কথা মেনে নিয়েছেন পুলিশ সুপারও।

শুধু এই হোটেলই নয়, অগ্নিনির্বাপক ব্যবস্থার বেহাল অবস্থা ধরা পড়েছে একাধিক হোটেলে। তারাপীঠে অগ্নিকাণ্ডের জেরে, SDO-র নেতৃত্বে, ৯ সদস্য়ের 'স্পেশাল অডিট টিম' তৈরি করা হয়েছে। 

একাধিক অনিয়মের অভিযোগে তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ। 'হোটেলগুলিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল', নোটিস পাঠানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, দাবি রামপুরহাটের SDO-র। 

তারাপীঠে কোন কোন হোটেল বন্ধ হচ্ছে? 

তারাপীঠে বন্ধ আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস। বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস। সন্দীপ লজ, কেশরী লজ, দত্ত ভবন। তারাপীঠে বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডের জের, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। 

এদিকে তারাপিঠের হোটেলে বিধ্বংসী আগুনের ঘটনায়, গ্রেফতার হলেন 'বিদেশিনী' হোটেলের মালিককে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। নাম প্রবীরকুমার পাল। ধৃতের ছেলে কল্যাণ পালকে আগেই গ্রেফতার করেছে তারাপীঠ থানা। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুন, গাফিলতির ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, আগুন-কাণ্ডে রামপুরহাটের SDPO কমল তেজার নেতৃত্বে ৪ সদস্যের একটি 'স্পেশাল ইনভেস্টিগেশন টিম' গঠন করা হয়েছে। গতকাল রাতে দমকলের তরফেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, রামপুরহাট SDO অফিসে আজই বৈঠকে বসেছে 'স্পেশাল অডিট কমিটি। এই কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন রামপুরহাটের SDO. সামনেই কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষে এলাকা জুড়ে যত হোটেল, লজ রয়েছে, তাদের ফায়ার ফাইটিং সিস্টেম কতটা কাজ করছে, তা খতিয়ে দেখবে এই কমিটি। ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসকের কাছে।

এছাড়াও গতকাল জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন দমকল প্রতিমন্ত্রী। সূত্রের খবর, সেই বৈঠক থেকেই একাধিক হোটেলে অনিয়মের অভিযোগের কথা উঠে এসেছে। এবার এই সমস্ত হোটেলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে প্রশাসন। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget