এক্সপ্লোর

Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় রাতেও খোলা থাকবে তারাপীঠ মন্দির? ভক্তদের জন্য সুখবর

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের কথা ভেবে দু 'দিন সারাদিন সারারাত মন্দির খোলা থাকবে। ভক্তদের কথা ভেবে কৌশিকী আমাবস্যায় সারারাত তারাপীঠে মায়ের মন্দির খোলা থাকবে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তারাপীঠের (Tarapith) মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে দেশে ও বিদেশে। প্রতিদিনই ভক্তদের সমাগম লেগেই আছে মন্দিরে। নিত্য পুজোপাঠ তো হয়েই থাকে, তাছাড়াও শনি-মঙ্গলবার এবং বিশেষ দিনগুলিতে বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে এখানে। শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনও ভক্ত খালি হাতে ফেরে না। তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) সারা বছরই জনসমাগম হয়। 

কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের কথা ভেবে আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর সারাদিন সারারাত মন্দির খোলা থাকবে।  ভক্তদের কথা ভেবে কৌশিকী আমাবস্যায় পর পর দুদিন সারারাত তারাপীঠে মায়ের মন্দির খোলা থাকবে। এমনই সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। 

আর মাত্র কয়েক দিন পরেই কৌশিকী অমাবস্যা। আর এই অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এই বছর ও  প্রচুর ভক্তের সমাগম হবে। তাই পুণ্যার্থী কথা ভেবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদিন সারারাত মন্দির খোলা রাখা হবে, জানালেন মন্দির কমিটি সভাপতি তারাময় মুখোপাধ্যায়।

তারাপীঠ মন্দির নিয়ে নানা কথিত বিশ্বাস রয়েছে, আছে নানা কাহিনী। অনেকে বলেন এটি সতীপীঠ নয়, তা হল কঙ্কালীতলা। অনেকে বলে থাকেন, এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। ঋষি বশিষ্ঠ প্রথম সেটি দেখে সতীকেই তারারূপে পুজো করেন।  

মহাপীঠ বলে পরিচিত এই মন্দির, হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, তুমি যদি সৎ হও, তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আর্শীবাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন। 

এছাড়াও এখানে রয়েছে সাধক বামাক্ষ্যাপার সমাধিমন্দির। জানা যায়, এই মন্দিরেই পুজো করতেন বামক্ষ্যাপা। মন্দির লাগোয়া শ্মশানক্ষেত্রে বাবা কৈলাসপতি নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্রসাধনা করতেন তিনি। মা তারার আরাধনা এবং পুজোতেই বামাক্ষ্যাপা নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারাপীঠ মন্দিরের কাছেই রয়েছে সেই আশ্রম।                                                                                    

সেরা শিরোনাম

Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Mahua Moitra: নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা
নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা
Abu Taher Khan: 'বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না', স্পষ্ট জানিয়ে NCPI-র অস্বস্তি বাড়ালেন আবু তাহের
'বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না', স্পষ্ট জানিয়ে NCPI-র অস্বস্তি বাড়ালেন আবু তাহের
Municipal Election 2026 : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?
পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?

ভিডিও

Abhishek Banerjee : 'সাইনবোর্ড নামাতে ১ হাজার লোক এনেছিল', মন্তব্য অভিষেকের | ABP Ananda Live
Abhishek Banerjee: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর শেক্সপিয়র সরণির থানা থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Government : 'উনি দীর্ঘদিন চাপড়াতে কোনও কাজ করেনি', বললেন বিজেপির মণ্ডল সভাপতি
BJP Government : 'বিজ্ঞাপনে সেলিব্রেটিতে আনা হয় কারণ সচেতনতা বাড়বে'। বললেন শারদ্বত
Rahul Sinha : চারিদিকে তো মৃত্যুমিছিল করে গিয়েছিল তৃণমূল কৃংগ্রেস : রাহুল সিনহা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget