এক্সপ্লোর

Taratala Building Collapse: তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে এবার ১৬

Taratala Building Collapse Death Toll Update: তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

কলকাতা: তারাতলায় গোডাউন বিপর্য়য়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬, আহত ১৭। তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর। SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাসন্তীর এক বাসিন্দা । কিন্তু শেষ রক্ষা হল না, মৃত্যু হয় খালেক সর্দারের বলে শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে। যদিও অন্যদিকে, কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছে উদ্ধার হওয়া ৩জনকে।

আরও পড়ুন, ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’

কেউ নতুন কর্মস্থলে প্রথম দিন কাজে গিয়েছিলেন। কেউ একটু বাড়তি রোজগারের আশায়। কিন্তু কে জানত, জীবনের শেষ দিনটা হবে ওই কাজের জায়গাতেই। তারাতলা বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা, অন্ধকার নেমে এসেছে এক একটা পরিবারে। বাড়ির একমাত্র রোজগেরে মানুষটা আজ আর নেই। এখন কে তাহলে সংসার চালাবে? কে ভাত জোটাবে? কে মেয়ের স্বপ্ন পূরণ করবে? কিচ্ছু জানে না পাপ্পু রজকের বাড়ির লোকজন। তারাতলার গোডাউন বিপর্যয়ে মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা পাপ্পু রজকের। (৩৮) তারপর অন্ধকার নেমে এসেছে তাঁর বাড়িটায়। 

মৃত পাপ্পু রজকের স্ত্রী বলেন, রাজমিস্ত্রির কাজ করত। কিন্তু মেয়ের ভীষণ স্বপ্ন ছিল। বলত, আমি দিনরাত কাজ করে তোকে কিছু করব। কিন্তু এখন ওর স্বপ্ন কে পূরণ করবে? আমরা দিন আনি, দিন খাই। আমাদের তো ব্যাঙ্ক ব্যালেন্স নেই, যে রেখে যাবে। 'তারাতলার গোডাউনে প্রথম দিনে কাজ করতে গিয়েই, মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডলের। (৫৩)। মৃত স্বপন মণ্ডলের স্ত্রী লক্ষ্মী মণ্ডল বলেন, প্রথম দিনই কাজে গিয়েছিল। তারপরে সকালবেলা কথা হয়েছে ওঁর সঙ্গে আমার। সাড়ে পাঁচটার পর থেকে ওঁকে ফোনে পাচ্ছি না। সাড়ে ৮টা অবধি ফোন করেছি।  সর্দার একবার (ফোন) ধরল, ধরে বলল যে আমাদের এখানে বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেছে।  আমাদের অবস্থা ভাল না। বলে উনি আর কথা বলতে পারেননি। 'শুক্রবার জগদ্দলে পাপ্পু রজক ও শ্যামনগরে স্বপন মণ্ডলের বাড়িতে যান এলাকার বিজেপি বিধায়ক রাজেশ কুমার। 
 
জগদ্দল বিজেপি বিধায়ক রাজেশ কুমার বলেন, এদের পরিবারে যে ক্ষতি হয়েছে, সেটা কেউ পূরণ করতে পারবে না। আমরা স্বপনবাবুকে ফিরিয়ে নিয়ে আসতে পারব না। আমি পরিবারের কাছে এসে দাঁড়ালাম। আমি আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে আবেদন করব, যেন উনি পরিবারের মধ্যে কোনও একজন লোককে এরকম কিছু ব্যবস্থা করে, যাতে ওদের পরিবার ঠিক মতো চলতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget