এক্সপ্লোর

Taratala Incident: তারাতলাকাণ্ডে ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে SIT, ধৃতকে সঙ্গে নিয়েই তল্লাশি

Taratala Building Collapsed: ধৃত কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে তাঁর হাওড়ার বাড়িতে তল্লাশি চালালেন SIT-এর আধিকারিককরা। 

আবির দত্ত, কলকাতা : তারাতলাকাণ্ডে ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে SIT. প্রাক্তন মেয়রের OSD-র হাওড়ার বাড়িতে SIT. তারাতলা বিপর্যয়ে আগেই গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ধৃত কালীচরণকে সঙ্গে নিয়ে হাওড়ার বাড়িতে তল্লাশি SIT-এর। প্ল্যান না মেনেই তৈরি হচ্ছিল তারাতলার গোডাউন? ১৬ জনের মৃত্যুর দায় কার? সূত্র সন্ধানে কালীচরণের বাড়িতে তল্লাশি। তারাতলার অনিয়মের নেপথ্যে কি কালীচরণের টিমওয়ার্ক? কাদের গাফিলতিতে এত বড় বিপর্যয়? উত্তর খুঁজছে SIT. প্রায় ৪ ঘণ্টা পার, এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। 

তারাতলার মতো এই রকম বিল্ডিং-এর প্ল্যান কার কথায় স্যাংশন হল? শুধু তারাতলা নাকি অন্য জায়গাতেও এরম বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছ? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃত কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে তাঁর হাওড়ার বাড়িতে তল্লাশি চালালেন SIT-এর আধিকারিককরা। পরিবারের সঙ্গে কেউ এসেছিলেন ভিনরাজ্য থেকে কেউ কলকাতার আশেপাশের বাসিন্দা। পেটের দায়ে এসেছিলেন যে মানুষগুলি, প্রাণ নিয়ে ফিরতে পারলেন না তাঁদের অনেকেই। 

'মনীশ শুক্লা খুনের ঘটনায় FIR-এ নাম, তারা কেন জেলের বাইরে থাকবে?', ফের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর নিশানায় ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস 

কার গাফিলতিতে তারাতলায় ঘটল এতবড় বিপর্যয়? তারাতলার অনিয়মের নেপথ্যে কি কালীচরণের ‘টিমওয়ার্ক’? কোনও প্রশ্নেরই উত্তর পায়নি স্বজনহারা পরিবারগুলি। এরই মধ্যে শেষ হয়েছে তল্লাশি অভিযান। তারাতলাকাণ্ডে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, কালীচরণ যা করতেন তা পুরো টিমওয়ার্ক। যেখানে অনুমোদন দেওয়া যাবে না, সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। এই প্রেক্ষিতে রবিবার, ধৃত কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে তাঁর হাওড়ার বাড়িতে তল্লাশি চালান SIT-এর আধিকারিকরা। তারাতলাকাণ্ডের পর, খোদ মুখ্যমন্ত্রীর নিশানায় পড়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তখনই শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় কালীর নাম। 

শনিবার ডেডলাইন দিয়ে ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি করেন কুণাল ঘোষ। নাম না করে একই দাবিতে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে 'কালীবাবু' হয়েই যেতে হত সবাইকে। কিন্তু এই রকম একটি বিল্ডিং প্ল্যান স্যাংশন হল কী করে? কার কথায় এই বিল্ডিং প্ল্যান অনুমোদিত হয়েছিল? শুধু তারাতলা নাকি অন্য জায়গাতেও এরকম বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছ? তদন্তকারীরাএই সব প্রশ্নের উত্তর খুঁজছেন বলে, SIT সূত্রে খবর। সব মিলিয়ে তারাতলাকাণ্ডে কালীচরণের গ্রেফতারি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget