তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ের নেপথ্যে গাফিলতি ছিল, দাবি চার্জশিটে

কলকাতা: তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট। ৭ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ SIT-র। তারাতলা গোডাউন বিপর্যয়ের নেপথ্যে গাফিলতি ছিল, দাবি চার্জশিটে। ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়ক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ ৭ জনের নামে চার্জশিট। আলিপুর কোর্টে চার্জশিট পেশ পুলিশের।
তারাতলার নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। এবার আমিনুর শেখ নামে কলকাতা পুরসভার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হল। ৮০ নম্বর ওয়ার্ড অর্থাৎ যেখানে তিনতলা লোহার স্ট্রাকচার মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেখানকার দায়িত্বে ছিলেন এই ব্যক্তি। ধৃতের বাড়ি নদিয়ার নবদ্বীপে। গতকাল কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করেন SIT-এর আধিকারিকরা।
এর আগে এই ঘটনায় তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্য রাতে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করে পুলিশ। গোডাউনের মালিক ছাড়াও ঘটনায় গ্রেফতার করা হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, বিল্ডিং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার দিবাকর ভাণ্ডারী ও মধ্যস্থতাকারী আব্দুল হামিদকে।
দুর্ঘটনাগ্রস্ত গোডাউনের অনুমোদিত আর্কিটেক্ট সুপ্রতিম চৌধুরীকেও কালো তালিকাভুক্ত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী।
তারাতলা গোডাউন বিপর্যয়, গ্রেফতার কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। গ্রেফতার কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ। ৯নং বরোর ৮০নং ওয়ার্ডের দায়িত্বে ছিলেন আমিনুর শেখ। তারাতলাকাণ্ডে SIT-এর হাতে গ্রেফতার KMC-র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বাঁশদ্রোণী থেকে গ্রেফতার KMC-র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
Before You Go
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda























