এক্সপ্লোর

BJP: বিজেপি বিধায়কের দলবদলের পর বঙ্গ বিজেপিকে নিশানা তথাগত রায়ের

লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে ফের ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার।

বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুরের বিধায়কের দলবদলের পর বঙ্গ বিজেপিকে নিশানা তথাগত রায়ের। বিজেপি ছেড়ে তৃণমূলে কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। 'আরও এক বিধায়ক বিজেপি ছাড়লেন, বঙ্গ বিজেপিতে সবকিছু ঠিকঠাক চলছে না। বিজেপির অভ্যন্তরীণ সিদ্ধান্তের নোংরা পরিণতি। অবিলম্বে বিজেপির আদর্শগত ও সাংগঠনিক সংস্কার প্রয়োজন'। লোকসভা ভোটের আর ৬ মাস বাকি, সতর্ক হোন, শাহ-নাড্ডাকে ট্যাগ করে পোস্ট তথাগত রায়ের। 

লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে ফের ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। উন্নয়নের জোয়ারে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে জানালেন হরকালী। আপদ বিদায় হল, মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের।  

উৎসবের মরশুমে জোরালো ধাক্কা খেল বঙ্গ বিজেপি! এবার তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁকে দলের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তালডাংরার জগৎপুর সম্মিলনী হাইস্কুলের, ইতিহাসের শিক্ষক হরকালী প্রতিহার। ২০১৯-২০ সালে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। ২০২১-এর বিধানসভা ভোটে ১১ হাজার ৭৮৫ ভোটে, তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। এবার সেই তিনিই পদ্ম ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।  ফলে, বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ৭৫। উপ নির্বাচনে দুই জায়গাতেই বিজেপি হারে। এরপর তৃণমূল অফিসে পৌঁছে যান কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। তৃণমূলে যোগ দেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীও তৃণমূলের পতাকা হাতে নেন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও বিজেপি ছাড়েন। আর এবার সেই তালিকায় যোগ হল বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের নাম। 

এরই মধ্যে আবার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়েছে। সেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল জিতেছে। সব মিলিয়ে সংখ্য়ার নিরিখে বিজেপির বিধায়ক সংখ্য়া ৭৭ থেকে কমে হল ৬৭। যদিও খাতায় কলমে এদের কেউই বিজেপির বিধায়ক পদ ছাড়েননি। এদিকে, যে বাঁকুড়া বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত,যে জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, ২০২১-এ ৮টিতেই পদ্ম ফুঁটেছিল, সেখানেই এবার সংখ্যাটা তৃণমূলের সঙ্গে সমান সমান হয়ে দাঁড়াল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi Murder Case : ভয়াবহ! থেঁথলে গিয়েছে মাথা, দিল্লিতে 'খুন' বাঙালি অধ্যাপক, পেছনে ...
ভয়াবহ! থেঁথলে গিয়েছে মাথা, দিল্লিতে 'খুন' বাঙালি অধ্যাপক, পেছনে ...
News Live: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
Kolkata Metro: কলকাতা স্টেশনও জুড়তে চলেছে মেট্রোয় ? নতুন মেট্রো রুটে কোন কোন এলাকা জুড়তে পারে ?
কলকাতা স্টেশনও জুড়তে চলেছে মেট্রোয় ? নতুন মেট্রো রুটে কোন কোন এলাকা জুড়তে পারে ?
Weather Alert: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget