এক্সপ্লোর

Teacher Protest: 'রাষ্ট্রীয় সন্ত্রাস, তীব্র নিন্দা করছি' মন্তব্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের

Teacher Protest Update: গতকাল দিনভর অশান্তির পর আজ সকালে নতুন করে উত্তেজনা ছড়াল বিকাশ ভবনের সামনে।

কলকাতা: বিকাশভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher Protest)। খোলা আকাশের নীচে কাটিয়েছেন রাত। পুলিশের মার খেয়েও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এখনও বিকাশ ভবনের বাইরে চলছে অবস্থান বিক্ষোভ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। 

চাকরি-উত্তাপে তুলকালাম। পুলিশের লাথি হোক বা লাঠি, মার খেয়েও আনদোলন থেকে পিছু হটছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনায় সর্বত্র নিন্দার ঝড়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আন্দোলনকারীরা সম্পূর্ণ নিরস্ত্র, অহিংস ছিলেন। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি। এই রাষ্ট্রীয় সন্ত্রাস কোনও গণতান্ত্রিক দেশের শাসক করতে পারে না। এটা ফ্যাসিস্ট আক্রমণ। এর তীব্র নিন্দা করছি।'' 

গতকাল দিনভর অশান্তির পর আজ সকালে নতুন করে উত্তেজনা ছড়াল বিকাশ ভবনের সামনে। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালানো আনদোলনকারী চাকরিহারা শিক্ষকরা এদিন ফের মূল গেটের সামনে পুলিশের ব্যারিকেডে চড়াও হন। গতকালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে লোহার গার্ডরেল বাঁশ দিয়ে বেঁধে রেখেছিল পুলিশ। কিনতু বিক্ষোভকারীরা পুরো ব্যারিকেডটি উল্টে ফেলে দেয়। পুলিশের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়ে গিয়ে ফের রাস্তায় অবস্থানে বসে পড়েন তাঁরা। চলছে স্লোগান, শাউটিং। আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্য চাকরিহারারা এখনও শিক্ষক। তাই শিক্ষা দফতর বিকাশ ভবনে শান্তিপূর্ণ অবস্থান করতে চান তাঁরা। মুখ্যমন্ত্রী কেন আসছেন না, সেই প্রশ্নও তোলা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, সরকারের জন্যই তাঁদের পথে বসতে হয়েছে। পরীক্ষা তাঁরা দেবেন না। সরকারকেই যোগ্যদের সকুলে পুনর্বহাল করতে হবে। আজও শান্তিপূর্ণ অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা। মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচিও রয়েছে তাঁদের। 

এদিকে নিরীহ, নিরস্ত্র, কর্মহীন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ সামাল দিতে কার্যত দুর্গে পরিণত হয়েছে বিকাশ ভবন। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। বিকাশ ভবনের ভিতরে এবং বাইরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। বিকাশ ভবনের ৩টি গেটের সামনেই পুলিশের ব্যারিকেডের বহর গতকালের তুলনায় অনেক বেড়েছে। লাঠিধারী পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে RAF. চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভে গতকাল রাত পর্যন্ত বিকাশ ভবনে আটকে ছিলেন অনেক সরকারি কর্মী। তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য তৎপর পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget