এক্সপ্লোর

Teachers Protest: রক্তাক্ত হয়েও মামলার মুখে, শিক্ষকদের বিরুদ্ধে একাধিক ধারা যোগ পুলিশের

SSC Teachers Protest: শুধু শিক্ষকদের লাঠিপেটা আর গলাধাক্কা দেওয়াই নয়, তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করল পুলিশ।

কলকাতা: পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা। আর এবার তাঁদের বিরুদ্ধেই মামলা রুজু করল পুলিশ (Teachers Protest)। বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দেখানোর জেরে সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধরের ধারা যোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

শিক্ষকদের বিরুদ্ধেই মামলা: স্বপ্নের সরকারি চাকরি হঠাৎ করে বিনা দোষে চলে যাওয়ায় ফের তাঁদের ক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে। সরকারি শিক্ষা ব্য়বস্থা পরিচালিত হয় যেখান থেকে সেই বিকাশ ভবনের সামনে বাধে হুলস্থূল। শুধু শিক্ষকদের লাঠিপেটা আর গলাধাক্কা দেওয়াই নয়, এবার তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করল পুলিশ। গতকাল বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখানোর ঘটনায়, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর কমিশনারেট। সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধর, সরকারি কর্মচারীদের আটকে রাখা, আক্রমণ চালানো, এমন একাধিক ধারায় বিধাননগর উত্তর থানায় মামলা রুজু করা হয়েছে। 

সাত দফা দাবিতে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। ভেঙে ফেলা হয় মেন গেট। হুড়মুড়িয়ে বিকাশভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেয় ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। সেইমতো বিকাশ ভবনের সামনে জড়ো হয় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। আন্দোলনকারীরা বিকাশভবনের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় মেন গেট ভাঙার চেষ্টা। এক সময় গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। বাইরের গেট ভাঙার পর ভেতরের একটি গেট ভাঙার চেষ্টাও হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিহারাদের। ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। এরই মধ্যে বাইরের দরজার আরও একটি পাল্লা ভেঙে ফেলা হয়।

গত ৩ এপ্রিল ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী মিলেয়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। পরে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের সাফ কথা, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মূল ভবনের শাটার নামিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বাকি গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। হকের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget