এক্সপ্লোর

Teachers Protest: রাতে বসল বায়ো টয়লেট, চাকরিহারাদের জন্য সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু

SSC Teachers Protest: পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারাও বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে ধর্নাস্থল সরিয়ে আনবেন বলে জানিয়েছেন।

কলকাতা: আগামীকাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে আজ ধর্নার ১৯ তম দিন।  হাইকোর্টের পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। বিধাননগর পুরসভার তরফে গতকাল রাতেই বায়ো টয়লেট বসানো হয়।

যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে নয় নয় করে প্রায় ২০ দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন SSC ২০১৬-র চাকরিহারারা। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারাও বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে ধর্নাস্থল সরিয়ে আনবেন বলে জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশ মেনে এবার তাই সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু করা হল। আন্দোলনকারীদের জন্য় গতকাল রাতেই বায়ো টয়লেট বসানো হয়। দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে চিঠি দিচ্ছেন SSC ২০১৬-র চাকরিহারারা। রাজ্যের সব সাংসদকে তাঁদের বিষয়টি পার্লামেন্টে তোলার জন্য আবেদন করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। 

সুুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ৩১ মে-র মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। তার ১ সপ্তাহ আগেও রাজ্য সরকারের তরফে কোনও সাড়া না পেয়ে, আন্দোলনে অনড় চাকরিহারারা। গতকাল তারা জানিয়ে দিয়েছেন, আন্দোলনের জায়গা বদল হলেও আন্দোলন চলবে। শনিবার ৩ দফা সিদ্ধান্ত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। আগামীকাল সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহ বলেন "আজকে আবার একটা চিঠি দেব ওঁকে...শিক্ষামন্ত্রীকে। সোমবার অবধি আমরা ওয়েট করব এবং সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে, সেক্ষেত্রে সোমবারের পর আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। এটা যদি হয়, তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব।''

এদিকে চাকরিহারাদের একাংশ শনিবার আইনি পরামর্শ নিতে গেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দুয়ারে। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায় যে বদল হওয়া কার্যত অসম্ভব সেটাই জানিয়ে দিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সিপিএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "সরকার (রাজ্য সরকার) যে বলছে, রিভিউ করে তোমাদের (চাকরিহারা) পুরনো চাকরি ফিরিয়ে দেব, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটাই দিলাম।''

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget