এক্সপ্লোর

Teachers Protest: ক্লাসরুমের বদলে ঠাঁই রাস্তায়, আলোচনা চেয়ে ব্রাত্য়কে চিঠি চাকরিহারা শিক্ষকদের

Teachers Protest Update: SSC যোগ্য়-অযোগ্য়দের আলাদা করতে পারেনি। ফলে চাকরি গিয়েছে SSC-র ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে এখন চলছে আন্দোলন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে ফের আলোচনায় বসতে চান চাকরিহারারা (Teachers Protest)। মঙ্গলবার আন্দোলনকারীরা চিঠি লিখলেন ব্রাত্য বসুকে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চিঠি হাতে পাওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচনা চেয়ে ব্রাত্য়কে চিঠি: SSC যোগ্য়-অযোগ্য়দের আলাদা করতে পারেনি। ফলে চাকরি গিয়েছে SSC-র ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে এখন চলছে আন্দোলন। এই প্রেক্ষিতে ফের আলোচনায় বসতে চেয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন আন্দোলনকারী চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য়মন্ত্রী। চাকরিহারাদের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। কিন্তু, চাকরি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আন্দোলনকারীদের চিঠি হাতে পাওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।              

ক্লাসরুমের বদলে ঠাঁই হয়েছে রাস্তায়। চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের লাঠিপেটা, তারপরেও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। দিন কাটছে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে। রাতে মেট্রো স্টেশনের ছাউনির নীচে আশ্রয় নিতে হচ্ছে। হকের চাকরি ফেরাতে এভাবেই মাটি কামড়ে পড়ে থাকছেন শিক্ষক-শিক্ষিকারা। অনেক কষ্টে পাওয়া সরকারি চাকরি। দুর্নীতির জেরে সেই চাকরি চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে অনেকেরই। এই ভোগান্তির শেষ কোথায় জানেন না এই আন্দোলনকারীরা। এর মধ্য়েই তাঁদের বিরুদ্ধে মামলার তদন্তভার গেল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে।                                           

১৫ মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে। চাকরি ফেরত চাইতে গিয়ে জোটে মার, কেউ রক্তাক্ত হন, কারও চোখে আঘাত লাগে, কারও পা ভাঙে,  উল্টে মার খাওয়া চাকরিহারাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। হাজিরা এড়ালে গ্রেফতারিরও হুঁশিয়ারি দেওয়া হয়। এবার সেই মামলার তদন্তভার নিল বিধাননগরের গোয়েন্দা বিভাগ। থানায় তলব করা হলেও, এখনও হাজিরা দেননি চাকরিহারা শিক্ষকরা। নিরস্ত্র শিক্ষক-শিক্ষাকর্মীদের বিরুদ্ধে মামলার তদন্ত কেন গোয়েন্দাদের হাতে? সেই প্রশ্নও তুলেছেন চাকরিহারারা। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকি, পুলিশকে মারধরের মতো ধারা দেওয়া হয়েছে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছে থানায়।সোমবার FIR কপি নিতে থানায় যান তাঁদের আইনজীবীরা।                   
 

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget