এক্সপ্লোর

Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

Weather Update: IMD-র পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় নিয়ে কী পূর্বাভাস ?

কলকাতা: বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। অন্যদিকে, আজ সকাল থেকেই মুখ ভারী আকাশের। যদিও মাঝে মাঝে দেখা মিলছে সূর্যের। আর এর মাঝে রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি। বড় একটি দুর্যোগের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে হলুদ সতর্কতাও জারি করেছে হওয়া অফিস। বিশেষ করে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঘূর্ণাবর্ত আজ উত্তর আন্দামান সাগরে ঢুকেছে, কাল সন্ধের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। কাল থেকে বৃষ্টি কমবে পাহাড়ে। 

ঘূর্ণিঝড় নিয়ে কী পূর্বাভাস ?

IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর থাইল্যান্ডে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর আন্দামান সাগরে প্রবেশ করার ফলে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এটি একটি নিম্নচাপে পরিণত হবে। যার ফলে ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। যদি আঘাত হানে তবে এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গেও দেখা দিতে পারে। বিশেষ করে সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলগুলোতে। যদিও আইএমডি ওড়িশায় ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি। তাই এখন আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছে IMD. আবহাওয়া বিভাগ সিস্টেমটির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং এর তীব্রতা বা গতিপথে কোনও পরিবর্তন হলে তার তথ্যও জানানো হবে বলে জানিয়েছেন আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

কোন কোন জেলায় জারি সতর্কতা ?

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও আছে। শনিবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

রবিবারে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। পশ্চিমের জেলা মিলিয়ে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার এবং মঙ্গলবার আপাতত ঝড় বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget