এক্সপ্লোর

Darjeeling- Kalimpong News: দার্জিলিং-কালিম্পংয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, যোগাযোগ বন্ধ, বিপদসীমার উপরে বইছে তিস্তা, লাল সতর্কতা জারি?

দার্জিলিং ও কালিম্পংকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কের একাংশ প্লাবিত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে দার্জিলিং-কালিম্পং রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দার্জিলিং: উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে উদ্বেগ বাড়ছে। গত রাত থেকে কালিম্পং ও সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে দ্রুত বেড়েছে তিস্তা নদীর জলস্তর। বিশেষ করে তিস্তা বাজার সংলগ্ন এলাকায় নদীর জল বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।     

এর জেরে দার্জিলিং ও কালিম্পংকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কের একাংশ প্লাবিত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে দার্জিলিং-কালিম্পং রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা।

ভারী বৃষ্টির কারণে তিস্তা অববাহিকায় জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় নতুন করে ধসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনিক কর্তারা। ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রয়োজন ছাড়া যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।                         

আরও পড়ুন, দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা

রাস্তা থেকে জল নামার পর এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যান চলাচল শুরু করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই নদী সংলগ্ন এলাকা ও পাহাড়ি রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, দক্ষিণ বাংলাদেশে এবং উত্তর-পূর্ব বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত আছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা জারি। বুধবার বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। 

আজ ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে বেশি হবে। বজবিদুসহ হালকা মাঝারি বৃষ্টির সর্বত্র। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। শুক্রবার ফের কালিম্পং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা। নদীর জলস্তর বাড়তে পারে। কোথাও কোথাও বিপদ সীমার ওপরে বইতে পারে নদী। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।                       

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget