এক্সপ্লোর

Suvendu Adhikari Rally: বারুইপুরে শুভেন্দুকে কালো পতাকা, 'চোর' স্লোগান তৃণমূলের; মিছিল ঘিরে উত্তেজনা চরমে

BJP News: শুভেন্দু দাবি করেন, 'নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি।'

বারুইপুর : বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। তৃণমূল ও বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দুকে কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। যখন মিছিল করতে শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি 'চোর' স্লোগান তোলা হয়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা', স্লোগানও তোলে তৃণমূল। এই পরিস্থিতিতে শুভেন্দু দাবি করেন, 'নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি।' পাশাপাশি তাঁর হুঙ্কার, 'আমি তো যা করার করব।'

পরে দলীয় কর্মীয় সমর্থকদের সামনে তিনি বক্তব্য রাখেন। তিনি চড়া সুরে বলেন, "আমাদের বিধায়ক যাঁরা এসেছেন তাঁদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। পাথর ছুঁড়েছে। এমনকী জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জলও ছোড়া হয়েছে। কিন্তু, আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান বন্দ্যোপাধ্যায়...আপনি দেখুন। আর লুচির মতো ফুলুন। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি আমার কোনও কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। আমার গাড়ি ৩০ বার লাঠিপেটা করা হয়েছে। এবং যত রকম অশ্রাব্য ভাষা থাকে...ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা। কাউকে ভয় করি না। ঔরঙ্গজেবকে ভয় করিনি। চেঙ্গিজ খাঁ-কে ভয় করিনি। তোরা কে হরিদাস পাল যে তোদের ভয় করব। এখানকার পুলিশ-এসপি আপনি আজ যা করলেন তার হিসাব হবে। "

শুভেন্দু আরও বলেন, "ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর ...আপনাদেরও নিয়ে যাব। আমি, আমার সব বিজেপি বিধায়ক বারুইপুর জেলা অফিসে থাকছি। প্রত্যেক কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভায়...দুই জায়গায় আমার বক্তব্য ছিল। এখানে মাঠে আর এসপি অফিসের সামনে। ওই বক্তব্যটা তোলা থাকল। ২৭ তারিখে আমি ওখানে দেব। এ লড়াই জিততে হবে। বাঁচার লড়াই। তোলাবাজ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। ২৭ তারিখ বারুইপুরে এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে। আপনাদের অনেক রক্ত ঝরেছে। আমার উপর আক্রমণ করুক। মরতে একবার হবে। বাংলার জন্য় মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না। সিআরপিএফ, সিআইএসএফকে কাজ করতে দেয় না।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget