এক্সপ্লোর

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী

Bardhaman Terrorist Arrest: আগেই STF-এর জালে ধরা পড়েছে জঙ্গি। তার কয়েক ঘণ্টার মধ্যে পাকড়াও হল জঙ্গির বান্ধবীও। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে।

কলকাতা : প্রথমে বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। পরে তাকে জেরা করে খোঁজ মেলে বান্ধবী অর্পিতা সরকারের। তাকেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। হানি ট্র্যাপে ফেলে অপহরণের ছক কষত এই অর্পিতা। বর্ধমানের জিম থেকে হামিমের গ্রেফতারির পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে পুলিশের জালে তার বান্ধবী অর্পিতা সরকার। STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সেই দেশের গুপ্তচর সংস্থার ISI-এর সঙ্গে যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।           

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

টু-হুইলারে সিদ্ধহস্ত, রিল বানানোয় পটু, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো অর্পিতার অনেক ইনস্টাগ্রাম রিলস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই তরুণীই নাকি জড়িত জঙ্গি মডিউলের সঙ্গে। আগেই STF-এর জালে ধরা পড়েছে জঙ্গি। তার কয়েক ঘণ্টার মধ্যে পাকড়াও হল জঙ্গির বান্ধবীও। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। STF-এর দাবি, বান্ধবীর সূত্রেই হদিশ মেলে হামিম মণ্ডলের। তারপরই গ্রেফতার করা হয়।           

শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ, হামিমকে ধরতে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপে পৌঁছে গিয়েছিল পুলিশ। তারপর জিম থেকে ধরা হয় তাকে। আর শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হল তার বান্ধবী অর্পিতা সরকারকে। কিন্তু হামিমের সঙ্গে অপির্তার যোগসূত্র কোথায় ? STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ হয় অর্পিতার। সোশাল মিডিয়া মারফত যোগাযোগ রাখত দু'জন। জানা গেছে, অর্পিতার আত্মীয়ের বাড়ি রয়েছে বর্ধমানে। হামিমের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে সে।        

STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সেদেশের গুপ্তচর সংস্থার ISI-এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকেও অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে, যা রীতিমতো মারাত্মক। STF সূত্রে দাবি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হানিট্রাপের মাধ্যমে প্ররোচনা এবং কখনও কখনও তাদেরকে অপহরণেরও দায়িত্ব দেওয়া হত অর্পিতাকে। শনিবার বর্ধমান আদালতে অর্পিতাকে তোলা হলে, তাঁকে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।        

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget