এক্সপ্লোর

Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

Bardhaman Terrorist Arrest: হামিম-অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ সোশাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম।

কলকাতা : সমাজমাধ্যমে তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব করে মগজধোলাই। শেষে স্লিপার সেল হিসেবে বা নাশকতামূলক কাজে লাগানো। এভাবেই ভারতে জঙ্গি মডিউল তৈরি করেছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ। দেখানো হত টাকার লোভ। সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়, বরং সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই, সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রথমে এ দেশের তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ। পরিচয়, বন্ধুত্বের পর কখনও টাকার টোপ কখনও বা জেহাদি মানসিকতার জিগির তুলে মগজ ধোলাই। এরপর রীতিমতো ভার্চুয়াল ট্রেনিং দিয়ে তাদের নাশকতামূলক কাজে লাগানো।

গত কয়েক বছর ধরে ভারতে সন্ত্রাসসৃষ্টি ও নাশকতার ছক বদলে ফেলেছে পাকিস্তানের ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর এই আবহে সামনে এসেছে শাহজাদ ভাট্টি গ্রুপের নাম। এই গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেই বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে বছর চব্বিশের হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে STF। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকেও। 

শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?

কিন্তু কে এই শাহজাদ ভাট্টি? 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা ISI এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ISI এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ-তরুণীদের রিক্র্যুট করত। তেমনই পশ্চিমবঙ্গে শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্র্যুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল।হামিম-অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ সোশাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম। ব্যবহার করা হত টেলিগ্রাম, এলিমেন্ট X এর মতো একাধিক এনক্রিপটেড চ্যাটিং অ্যাপও। 

সূত্রের খবর, টেরর ফান্ডিং থেকে প্ল্যানিং, রেকি করা, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা স্লিপার সেল হিসেবে কাজ করা, প্রয়োজনমতো ভারতীয় তরুণ-তরুণীদের দিয়ে কাজ করিয়ে নিত এই শাহজাদ ভাট্টি গ্রুপ। বদলে দেখানো হত মোটা টাকার লোভ। কট্টরপন্থী ধর্মীয় জিগির তুলতে করা হত মগজধোলাই। এমনকী, ধৃত হামিম মণ্ডল বেশকিছু তরুণকে রিক্র্যুট করেছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই, পাঞ্জাব, হরিয়ানা, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে এই শাহজাদ ভাট্টি গ্রুপের হদিশ মিলেছে। বিভিন্ন রাজ্যের STF-এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-ও। 

দেশের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সন্ধান মিলেছে পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের জঙ্গি মডিউলের হদিশ। গ্রেফতার হয়েছে জঙ্গি হামিম মণ্ডল। সেও আবার একাধিক তরুণ-তরুণীকে এই মডিউলে রিক্রুট করার চেষ্টা করেছিল বলে জানতে পেরেছে STF। এখন যত দ্রুত সম্ভব মডিউলের বাকি সদস্যদেরও ট্র্যাক করতে চাইছেন তদন্তকারীরা। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
Advertisement

ভিডিও

Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget