এক্সপ্লোর

TET Agitation: নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে পথে, বিক্ষোভ টেট উত্তীর্ণদের

Job Seekers Agitation: ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ  শহরে। এপিসি ভবন অভিযানে নামলেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।

কলকাতা: চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের (TET Agitation) বিক্ষোভ। সল্টলেকের করুণাময়ী থেকে এপিসি ভবন পর্যন্ত মিছিল করার কথা ছিল। এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখান ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। 

টেট উত্তীর্ণদের বিক্ষোভ: ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ শহরে। এপিসি ভবন অভিযানে নামলেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। যা ঘিরে,মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়াল সল্টলেকের করুণাময়ীতে। এদিন সকালে মিছিল করে আচার্য ভবনের দিকে এগোনোর পরই, করুণাময়ীর কাছে সার্ভিস রোডে চাকরিপ্রার্থীদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই তাঁদের কর্মসূচি পালন করতে বলা হয় পুলিশের তরফে। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, “আদালতের নির্দেশ ছিল স্বাস্থ্যকর পরিবেশে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে দিতে হবে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসে কর্মসূচি পালন করলে ডেঙ্গি হতে পারে।’’

১৩ সেপ্টেম্বর, চলতি বছরের প্রাথমিক টেট-এর দিন ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১০ ডিসেম্বর ২০২৩ সালের প্রাথমিক টেটের দিন ঘোষণা করা হয়। ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের দাবি, এখনও তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়নি। তার আগেই ২০২৩ সালের টেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে পর্ষদ। এর প্রতিবাদেই এদিন আচার্য সদন অভিযানে সামিল হন তাঁরা। দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।               

দিনকয়েক আগে পথে নামেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। দুর্নীতির প্রতিবাদ এবং দ্রুত নিয়োগের দাবিতে পুরুষ আন্দোলনকারী অর্ধনগ্ন হয়ে কার্যত হামাগুড়ি দেন রাস্তায়। এক চাকরিপ্রার্থী বলেন, "মাননীয়া প্রত্যেক বছর পুজোর আগে আমাদের প্রতিশ্রুতি দেন। এই পুজোর আগে আমাদের আপার প্রাইমারির নিয়োগ হবে। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করছেন না। তাই ওঁকে মনে করিয়ে দিতে চাই, পুজোর ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। একটা প্যানেল বেরিয়ে যাওয়ার পর কাউন্সেলিং করতে কত সময় লাগে?''

শুধু তাই নয়. রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ২ অক্টোবর সকাল ৮ টায় হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগে চাকরির দাবিতে বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। তাই কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।

আরও পড়ুন: Weather Update: আকাশে বাতাসে ভরপুর শরতের আমেজ, দেবীপক্ষের সূচনায় কেমন আবহাওয়া?


সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget