এক্সপ্লোর

TET: দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছি, ফের ইন্টারভিউ কেন? পর্ষদকে প্রশ্ন আন্দোলনকারীদের

TET Exam: যদিও আন্দোলনকারীদের এই বিক্ষোভে বদল আসেনি পর্ষদের বিজ্ঞপ্তিতে। পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে চাকরিপ্রার্থীদের, এমনটাই জানিয়েছে পর্ষদ। 

ব্রতদীপ ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সল্টলেকের (Saltlake) করুণাময়ীতে (Karunamoyee) টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ চতুর্থ দিন। অনশনের ৫৩ ঘণ্টা, ধর্নার ৭৪ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী।  যদিও আন্দোলনকারীদের এই বিক্ষোভে বদল আসেনি পর্ষদের বিজ্ঞপ্তিতে। পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে চাকরিপ্রার্থীদের, এমনটাই জানিয়েছে পর্ষদ।                      

প্রসঙ্গত, ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০২১ সালে হয় পরীক্ষা। চলতি বছর হয়েছে ফলপ্রকাশ। শুক্রবার, থেকে যে ইন্টারভিউ শুরু হচ্ছে সেখানে ২০১৪’র পাশাপাশি ২০১৭’র এই TET উত্তীর্ণদেরও ডাকা হয়েছে। এঁদের বক্তব্য ২০১৪’র TET উত্তীর্ণরা দু’বার ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছে। কিন্তু, তাঁরা একবারও পাননি। এই পরিস্থিতিতে, নিয়োগের দাবিতে এবার পথে নামলেন ২০১৭’র TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।                         

টেট উত্তীর্ণ এক চাকরিপ্রার্থীর বক্তব্য, "২০১৪’র ওরা দু’বার ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ দেওয়ার পরও কোনও কারণে আমাদের সঙ্গে বসছে ঠিক আছে। মেরিট নেই বলে ভয় পাচ্ছে। আমাদের সঙ্গে যদি বসে সিট বাড়াতে হবে।"                                                                                                

আরও পড়ুন, অনশনের ৫৩ ঘণ্টা, ধর্নার ৭৪ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী

এদিকে, আজ সল্টলেকের করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। এদিন করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন ২০১৭-র টেট চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকায়। আন্দোলনকারীরা ছুটতে শুরু করেন। পরে করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। অন্যদিকে, করুণাময়ীতে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের ধর্না-অনশন এখনও চলছে।                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget