এক্সপ্লোর

CBI: শহর জুড়ে তল্লাশি অভিযান, নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দনের বাড়িতে সিবিআই

TET: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বাড়িতে যায় সিবিআই-এর একটি তদন্তকারী দল। ৫ ঘণ্টা ধরে যাদবপুরে মানিক ভট্টাচার্যর দুটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়।

প্রকাশ সিনহা ও আবীর দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি (TET) মামলায় বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআই (CBI)। বাগদার মামাভাগিনা এলাকায় চন্দন মণ্ডলের বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের (CBI) প্রতিনিধি দল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বর্ণিত ‘রঞ্জন’-এর বাড়িতে সিবিআই। প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় শহর জুড়ে তল্লাশি অভিযান ;চালাচ্ছে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বাড়িতে যায় সিবিআই-এর একটি তদন্তকারী দল। ৫ ঘণ্টা ধরে যাদবপুরে মানিক ভট্টাচার্যর দুটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও তল্লাশি করে সিবিআই। সিবিআই টিম যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও।

উপেন বিশ্বাসের আবেদনে সাড়া দিয়ে, যেদিন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে CBI’এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিনই, আদালতে CBI’এর আইনজীবী বলেছিলেন, নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন, যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েক সপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে। এই প্রেক্ষাপটে, প্রাথমিক TET-মামলার তদন্তে আরও সক্রিয় হল CBI। বৃহস্পতিবার, অভিযান চালানো হল, প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য প্রাক্তন সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক মানিক ভট্টাচার্যের ফ্ল্যাটে।CBI’এর একটি দল যায়, উত্তর ২৪ পরগনার বাগদার রঞ্জন ‘চন্দন মণ্ডলে’র বাড়িতেও!

বৃহস্পতিবার, CBI’এর ছ’টি দল। কলকাতার (Kolkata) ৪ জায়গায় একযোগে অভিযান চালায়! বৃহস্পতিবার, সকালে CBI’এর গোয়েন্দাদের একটি দল পৌঁছয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের যাদবপুরের সেন্ট্রাল রোডের ফ্ল্যাটে!! অন্য আরেকটি দল যায়, যাদবপুরের ইস্ট রোডে মানিক ভট্টাচার্যের অন্য আরেকটি ফ্ল্যাটে। কিন্তু, সেটি বন্ধ থাকায়, CBI’র সেই দলটিও সেন্ট্রাল রোডের ফ্ল্যাটে চলে আসে।

সিবিআই সূত্রে খবর, প্রাথমিক টেট-মামলায় এখনও পর্যন্ত ১৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতেই এদিন অভিযান চালানো হয় বলে CBI সূত্রে খবর। এদিন প্রায় ৫ ঘণ্টা, মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ফ্ল্যাটে তল্লাশি চালান CBI’এর গোয়েন্দারা।

উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদার রঞ্জন ‘চন্দন মণ্ডলে’র বাড়িতেও আসে CBI’এর একটি দল। CBI’এর গোয়েন্দাদের আরেকটি দল আসে সল্টলেকের করুণায়মীতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে। সূত্রের খবর, অফিসের ভিতরের আলমারি খুলে নথি সংগ্রহ করা হয়। এক জন চাবিওয়ালা এনে খোলা হয় আলমারি!

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান CBI’র গোয়েন্দারা।  । CBI’র সক্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget